ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
বিনিয়োগকারীদের সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৮ প্রতিষ্ঠান
রবিবার (১৩ জুলাই) সপ্তাহের প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে স্বাভাবিক দর সংশোধনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইএক্স ১.৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৬.৪৩ পয়েন্টে। বাজারের এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের কাছে সবচেয়ে বেশি আগ্রহ ছিল ৮ প্রতিষ্ঠানে। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠান ৮টি হলো- বিডি ফাইন্যান্স, আরামিট, জেমিনি সি ফুডস, নর্দার্ন জুট, স্ট্যান্ডার্ড সিরামিকস, কাশেম ইন্ডাস্ট্রিজ, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। আজ এসব প্রতিষ্ঠানে ক্রেতা থাকলেও বিক্রেতা ছিলনা। যে কারণে বিক্রেতা সঙ্কটে প্রতিষ্ঠানগুলো হল্টেড হয়ে যায়।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে বিডি ফাইন্যান্সের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৯ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ টাকা ৯০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ৭০ পয়সা থেকে ৯ টাকা ৯০ পয়সায় ওঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৬ লাখ ৭৫ হাজার ৪৬৪টি শেয়ার ৬৪ লাখ ৯০ হাজার টাকায় লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে আরামিটের। আজ কোম্পানিটির শেয়ার দর ১৭ টাকা ৩০ পয়সা বা ৯.৯৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯০ টাকা ৫০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ১৭১ টাকা ১০ পয়সা থেকে ১৯০ টাকা ৫০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৫৬ হাজার ২৭৬টি শেয়ার ১ কোটি ৫ লাখ ৪৫ হাজার টাকায় লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে জেমিনি সি ফুডসের। আজ কোম্পানিটির শেয়ার দর ১৩ টাকা ৭০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫১ টাকায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ১৩৯ টাকা ৮০ পয়সা থেকে ১৫১ টাকায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৩ লাখ ৩৪ হাজার ৯৫৮টি শেয়ার ৪কোটি ৯৪ লাখ ৪২ হাজার টাকায় লেনদেন হয়েছে।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- নর্দার্ন জুটের ৯ টাকা ৬০ পয়সা বা ৯.৯২ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকসের ৬ টাকা ৪০ পয়সা বা ৯.৮৬ শতাংশ, কাশেম ইন্ডাস্ট্রিজের ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৮৫ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫০ পয়সা বা ৯.৪৩ শতাংশ এবং ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪০ পয়সা বা ৮.৭০ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)