ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ কবে, যা জানা গেল
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এক লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগের লক্ষ্যে প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল চলতি মাসের ২০ তারিখের মধ্যে প্রকাশ হতে পারে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)–এর একটি নির্ভরযোগ্য সূত্র।
শনিবার (১১ জুলাই) ওই সূত্র জানায়, ২২ জুন শুরু হয়ে ১০ জুলাই রাত ১২টায় শেষ হয়েছে এই গণবিজ্ঞপ্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া। যদিও আবেদনের সময় ওয়েবসাইটে আপডেটজনিত কারণে কিছু সময়ের জন্য তা বন্ধ ছিল তবে পরে তা পুনরায় চালু করা হয়।
অন্যদিকে সময়মতো আবেদন করতে না পারায় অনেক প্রার্থী সময়সীমা বাড়ানোর দাবি তুললেও এনটিআরসিএ তাতে সাড়া দেয়নি।
আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৩ জুলাই পর্যন্ত। এনটিআরসিএর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আবেদন শুরুর পরদিন থেকেই তথ্য যাচাই-বাছাই ও ফল তৈরির কাজ শুরু হয়। তাই তিনি আশা প্রকাশ করেন, “চলতি জুলাই মাসের মধ্যেই যেকোনো সময় ফল প্রকাশ সম্ভব।”
তিনি আরও বলেন, “আবেদন ফি জমা দেওয়ার সময় শেষ হওয়ার আগেই ইতোমধ্যে এক লাখের বেশি প্রার্থী ফি জমা দিয়েছেন।”
উল্লেখ্য, শিক্ষক সংকট নিরসনে স্কুল-কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে মোট এক লাখ ৮২২টি শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এর মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ৪৬ হাজার ২১১টি, মাদ্রাসায় ৫৩ হাজার ৫০১টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনায় ১ হাজার ১১০টি পদ রয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮তম নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের (৪ জুন) দিন অনুযায়ী বয়সের সর্বোচ্চ সীমা ৩৫ বছর এবং নিবন্ধন সনদের মেয়াদ ধরা হয়েছে ৪ জুন থেকে পরবর্তী তিন বছর। একজন প্রার্থী সর্বোচ্চ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দক্রমে আবেদন করতে পারবেন।
এছাড়া মিথ্যা তথ্য দিয়ে আবেদন করলে নিয়োগ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। আর কোনো প্রতিষ্ঠান সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে সময়মতো নিয়োগ না দিলে এমপিও স্থগিত বা বাতিলসহ কমিটি বাতিলের পদক্ষেপ নেওয়া হবে বলেও উল্লেখ রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু