ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বাতাসের টানে ঢুকে গেলেন বিমানের ইঞ্জিনে, অতঃপর...
ইতালির মিলানের বার্গামো বিমানবন্দরে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। একটি বিমান উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার সময় এক ব্যক্তি দৌড়ে রানওয়েতে প্রবেশ করেন এবং হঠাৎ করে ইঞ্জিনের টানে ভেতরে ঢুকে পড়ে প্রাণ হারান। খবর সিএনএন-এর।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে স্পেনের আস্তুরিয়াসগামী একটি ফ্লাইট টেকঅফের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি টারমাকে দৌড়ে আসে এবং বিমানের ইঞ্জিনে টেনে নেওয়া হয়।
সিএনএন-এর অংশীদার স্কাই টিজি২৪ জানায়, নিহত ব্যক্তি কোনো যাত্রী ছিলেন না এবং স্প্যানিশ বিমান সংস্থা ভোলোটিয়ার সঙ্গেও তার কোনো সম্পর্ক ছিল না। এ ঘটনায় বিমানে থাকা ১৫৪ জন যাত্রী ও ছয়জন ক্রু অক্ষত রয়েছেন। তাদের মানসিক সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভোলোটিয়া।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কীভাবে ওই ব্যক্তি নিরাপত্তা পেরিয়ে রানওয়েতে প্রবেশ করলেন তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে মন্তব্যের জন্য সিএনএন পুলিশের সঙ্গে যোগাযোগ করলেও তারা বিস্তারিত তথ্য জানাতে রাজি হননি।
ঘটনার কারণে কিছু সময়ের জন্য বিমান চলাচল স্থগিত থাকলেও দুপুরের দিকে ফ্লাইট কার্যক্রম আবারও শুরু হয় বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)