ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
বিনিয়োগকারীদের চাহিদার সর্বোচ্চ শীর্ষে ১১ প্রতিষ্ঠান
সপ্তাহের প্রথম কর্মদিবস আজ সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৫ হাজার পয়েন্ট ছুঁই ছুঁই করছে। একই সঙ্গে লেনদেন ৬০০ কোটি টাকার কাছাকাছি অবস্থান নিয়েছে। বাজারের এমন ইতিবাচক পরিস্থিতিতে লেনদেনে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ছে। এদিন বিনিয়োগকারীদের ব্যাপক চাহিদার কারণে ১১ প্রতিষ্ঠানের ক্রেতা থাকলেও বিক্রেতা সঙ্কট ছিল। এর ফলে ওই ১১টি প্রতিষ্ঠান হল্টেড হয়ে যায়। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
বিক্রেতা সঙ্কটে হল্টেড হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- রিজেন্ট টেক্সটাইল, রূপালী ব্যাংক, তসরিফা ইন্ডাস্ট্রিজ, রহিম টেক্সটাইল, এবি ব্যাংক, এক্সিম ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, ইবিএলএনআরবি মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং পিপলস লিজিং।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে রিজেন্ট টেক্সটাইলের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৩০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ২০ পয়সা থেকে ৩ টাকা ৩০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট ১ লাখ ৯৮ হাজার ৬৫০টি শেয়ার ৬ লাখ ৫৩ হাজার টাকায় লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ ২ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ দর বেড়েছে রূপালী ব্যাংকের । আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৩ টাকা ১০ পয়সায় লেনদেন হয়। এদিন কোম্পানিটির শেয়ার দর ২২ টাকা ৫০ পয়সা থেকে ২৩ টাকা ১০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট ৩৮ লাখ ২৩ হাজার ৯৩০টি শেয়ার ৮ কোটি ৮১ লাখ ৭৮ হাজার টাকায় লেনদেন হয়েছে।
১ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ দর বেড়ে তৃতীয় স্থানে রয়েছে তসরিফা ইন্ডাস্ট্রিজ। আজ ডিএসইতে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২০ টাকা ৯০ পয়সা। এদিন কোম্পানিটির শেয়ার দর ১৯ টাকা থেকে ২০ টাকা ৯০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট ২৭ লাখ ১১ হাজার ৯১৮টি শেয়ার ৫ কোটি ৫৬ লাখ ২৭ হাজার টাকায় লেনদেন হয়েছে।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- রহিম টেক্সটাইলের ১১ টাকা ২০ পয়সা বা ৯.৯৯ শতাংশ, এবি ব্যাংকের ৬০ পয়সা বা ৯.৩৭ শতাংশ, এক্সিম ব্যাংকের ৫০ পয়সা বা ৮.৯৩ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ১৯ টাকা ৩০ পয়সা বা ৮.৭৪ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৩০ পয়সা বা ৮.৫৭ শতাংশ, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৩০ পয়সা বা ৭.৬৯ শতাংশ, ইউনিয়ন ব্যাংকের ২০ পয়সা বা ৬.৯০ শতাংশ এবং পিপলস লিজিংয়ের ১০ পয়সা বা ৫.২৬ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি