ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
পারমাণবিক কর্মসূচি ইস্যুতে বড় ঘোষণা ইরানের
আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)–এর সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির নতুন প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, ইরানি রাষ্ট্রীয় চ্যানেল প্রেস টিভির প্রতিবেদনে এই খবর নিশ্চিত করা হয়েছে।
এর আগে ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম জানায়, পার্লামেন্টে পাস হওয়া একটি আইনে আইএইএ-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিধান রাখা হয়েছিল। প্রেসিডেন্ট সেই আইন অনুমোদন করায় এখন থেকে আইএইএ’র সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ রাখা আইনগতভাবে বাধ্যতামূলক হয়ে পড়েছে।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক পরমাণু নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে উদ্বেগ বাড়াবে। বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সামরিক সংঘর্ষের প্রেক্ষাপটে এই ঘোষণা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ইরানের একটি সামরিক ও পারমাণবিক গবেষণা কেন্দ্রে বিমান হামলা চালায়। জবাবে ইরান ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সংঘাতের এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। পরে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ২৪ জুন একটি যুদ্ধবিরতি কার্যকর হয়।
তবে বিশ্লেষকদের আশঙ্কা যুদ্ধবিরতির পরেও ইরানের এই নতুন অবস্থান উত্তেজনা আরও বাড়াবে। তাদের মতে, আইএইএ-র পর্যবেক্ষণ ছাড়া ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে। যদিও ইরান বারবার দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট