ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বেরোবিতে শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতি করে নিয়োগের অভিযোগ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক তাবিউর রহমান প্রধানের বিরুদ্ধে নিয়োগ জালিয়াতির অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হাইকোর্টের আদেশ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) নির্দেশনার ভিত্তিতে শনিবার (২৮ জুন) অনুষ্ঠিত ১১৩তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়।
রোববার (২৯ জুন) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন অর রশিদ। তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এবিএম শাহিদুল ইসলামকে। সদস্য হিসেবে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের সাবেক অধ্যাপক শামসুল আলম সরকার এবং সদস্যসচিব হিসেবে দায়িত্বে আছেন বেরোবির রেজিস্ট্রার নিজেই।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১২ সালে নিয়োগ বোর্ডের সুপারিশপত্রে কাটাছেঁড়া করে তাবিউর রহমানকে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হয়, প্রকৃত প্রার্থী মো. মাহামুদুল হককে বঞ্চিত করে। তৎকালীন নিয়োগ বোর্ডের সুপারিশ জাল করে তিনি ১৩ বছর ধরে বিশ্ববিদ্যালয়ে চাকরি করে আসছেন বলে অভিযোগ।
তথ্য অনুসন্ধান কমিটির আগের প্রতিবেদনে এই অভিযোগের সত্যতা উল্লেখ করা হলেও এতদিন তাকে বরখাস্ত করা হয়নি। ক্ষোভ প্রকাশ করে মাহামুদুল হক বলেন, এটা শুধু তাবিউরের দায় নয়, বরং বিগত উপাচার্যদেরও ব্যর্থতা।
অভিযোগ বিষয়ে তাবিউর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
রেজিস্ট্রার জানান, পূর্বেও একটি তদন্ত কমিটি ছিল, তবে সিন্ডিকেট সদস্য পরিবর্তনের কারণে নতুনভাবে কমিটি গঠন করা হয়েছে। ইউজিসি থেকেও এ বিষয়ে বিশ্ববিদ্যালয়কে অবগত করা হয়েছে। তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের আশ্বাস দেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি