ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
অভিবাসীদের জন্য দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ায় অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন আসছে। ২০২৪-২৫ অর্থবছরের শুরু থেকে নতুন নিয়মগুলো কার্যকর হবে। এতে অনেকের জন্য নতুন সুযোগ তৈরি হলেও শর্তাবলীর কড়াকড়িও বাড়ানো হয়েছে।
সরকারি ঘোষণা অনুযায়ী, ১ জুলাই থেকে বিভিন্ন ভিসার ফি ও বেতনের ন্যূনতম সীমা বৃদ্ধি পাচ্ছে। ছাত্র ভিসার ফি ১,৬০০ ডলার থেকে বাড়িয়ে করা হয়েছে ২,০০০ ডলার। স্পনসরশিপ ভিসার ক্ষেত্রে ন্যূনতম বেতন বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭৬,৫১৫ ডলার। আর দক্ষ কর্মীদের জন্য বেতন সীমা বাড়িয়ে ১ লাখ ৪১ হাজার ২১০ ডলার নির্ধারণ করা হয়েছে।
এর পাশাপাশি বিভিন্ন রাজ্যে নতুন মনোনয়ন আবেদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে জুলাই থেকে অক্টোবরের মধ্যে নতুন কোটা ঘোষণা করলে মনোনয়ন প্রক্রিয়া পুনরায় চালু হবে।
আঞ্চলিক এলাকায় কর্মসংস্থানের সুযোগও বাড়ানো হচ্ছে। ডামা ভিসার জন্য সর্বোচ্চ বয়স্ক সীমা ৫৫ বছর নির্ধারণ করা হয়েছে এবং ইংরেজি ভাষার শর্তেও কিছু শিথিলতা আনা হয়েছে। এই ভিসার মাধ্যমে আঞ্চলিক এলাকায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরি হবে।
এদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিভাবান, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের জন্য ‘ন্যাশনাল ইনোভেশন ভিসা’ চালু করা হয়েছে। এই ভিসার জন্য সাত ধাপে আবেদন প্রক্রিয়া পরিচালিত হবে।
অন্যদিকে ৪৮২ টেম্পোরারি স্কিলড ভিসার বাতিলের হার ৪১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বাস্তব চাহিদার সাথে খাপ না খাওয়ানো পেশা নির্বাচন করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকি বাড়ে।
অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, 'পরিবর্তিত পরিস্থিতিতে সঠিক পরিকল্পনা ও প্রস্তুতি না থাকলে ভিসা পাওয়া কঠিন হবে।'
তাই এখনই স্কিল অ্যাসেসমেন্ট সম্পন্ন করার পাশাপাশি ইংরেজি পরীক্ষায় ভালো স্কোরের জন্য প্রস্তুতি নিতে পরামর্শ দিয়েছেন তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)