ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
‘জনগণ নির্বাচনমুখী হয়ে পড়েছে’
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি মন্তব্য করে বলেছেন জনগণ নির্বাচনমুখী হয়ে পড়েছে। তিনি বলেন, কেউ কেউ বিচ্ছিন্ন ও বিক্ষিপ্তভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য অনেকভাবে কথা বলছেন। কিন্তু জনগণ মাঠে নেমে পড়েছে। জনগণ সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য, গণতন্ত্রের ভীতকে শক্তিশালী করার জন্য নির্বাচনমুখী হয়ে পড়েছে।
রোববার (১৭ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌর শহরের গোডাউন রোড এলাকার বশির ভিলা হল রুমে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, দেশে হাসিনার বিচার ত্বরান্বিত করার মাধ্যমে রাজনৈতিক সংস্কার অব্যাহত থাকবে। গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে হলে জনগণের সরকার প্রয়োজন। সেই জনগণের সরকারের সঙ্গে আমাদের সকলের সম্পৃক্ততা সমাজ ব্যবস্থা, মানবিক ও সামাজিক দিক মিলে রাজনীতিতে একটি সুসংগঠিত সামাজিক পরিবেশ তৈরি করতে একটি নির্বাচিত সরকার অত্যন্ত প্রয়োজন।
চৌধুরী এ্যানি বলেন, বিএনপিকে গতিশীল ও শক্তিশালী করার ক্ষেত্রে, যা গত ১৭ বছর ফ্যাসিস্ট শাসন, অত্যাচার, গুম-খুন ও বর্বর শাসনের কারণে সম্ভব হয়নি, আজ তারেক রহমানের নেতৃত্বে এটি সম্ভব হচ্ছে এবং ভবিষ্যতেও সম্ভব হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। সংগঠন শক্তিশালী হওয়া মানে তারেক রহমানের হাত শক্তিশালী হওয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতও শক্তিশালী হওয়া। আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করে গণতন্ত্রের ভিতকে আরও দৃঢ় করতে হবে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন