ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর, চালু হচ্ছে ‘গ্র্যাজুয়েট প্লাস ভিসা’
মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘গ্রাজুয়েট প্লাস’ ভিসা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এই ভিসার মাধ্যমে হাজার হাজার শিক্ষার্থী দেশটির দ্রুতবর্ধনশীল অর্থনীতিতে উচ্চক্ষমতাসম্পন্ন চাকরিতে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। এর আগে অন্যান্য দেশের শিক্ষার্থীরা পড়াশোনা শেষে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেতেও বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এমন সুযোগ ছিল না।
আজ বুধবার (১৩ আগস্ট) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়। একই দিনে কুয়ালালামপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী জামব্রি আবদুল কাদিরের সঙ্গে সাক্ষাতে ড. ইউনুস এই বিষয়ে আলোচনা করেন।
আইন, বিচার ও প্রবাসীকল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, মন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। নীতিগতভাবে তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্রাজুয়েট পাস ভিসা চালুর বিষয়ে সম্মত হয়েছেন। তবে নীতি কার্যকর হওয়ার আগে উভয় পক্ষের কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।
বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। অন্য দেশের শিক্ষার্থীরা মালয়েশিয়ায় চাকরির সুযোগ পাচ্ছে তবে বাংলাদেশিদের জন্য এটি এখনো চালু হয়নি।
এর আগে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাদলিনা বিনতি সিদেক কুয়ালালামপুরের এক হোটেলে অধ্যাপক ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় ও কলেজে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি বৃদ্ধি, শিক্ষা সহযোগিতা জোরদার করা, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি সম্প্রসারণ এবং বাংলাদেশের ডিগ্রিকে মালয়েশিয়ার সরকারি সংস্থা ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানের বিষয়গুলো আলোচনা করা হয়।
মালয়েশিয়ার মন্ত্রী অধ্যাপক ইউনুসের দীর্ঘদিনের ‘থ্রি জিরো’ অভিযানে আগ্রহ প্রকাশ করেন, যার লক্ষ্য বিশ্ব থেকে দারিদ্র্য ও বেকারত্ব দূর করা এবং কার্বন নিঃসরণ শূন্যে নামানো। অধ্যাপক ইউনুস বলেন, “দারিদ্র্যমুক্ত পৃথিবীর কল্পনা না করলে তা বাস্তবায়ন সম্ভব নয়।” তিনি শিক্ষার সহযোগিতা জোরদার করার জন্য মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তোহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বিশেষ দূত লুটফে সিদ্দিকি ও এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
এর আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসকে সামাজিক ব্যবসা প্রসারে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ মালয়েশিয়ার ‘ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া’ (ইউকেএম) সম্মানসূচক ডক্টরেট প্রদান করেছে। পরে তিনি ইউকেএমের চ্যান্সেলর ও নেগেরি সেম্বিলান প্রদেশের শাসক তুয়াংকু মুহরিজ ইবনি আলমারহুম তুয়াংকু মুনাওয়িরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব