ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
কানাডায় প্রবাসী ভোটার নিবন্ধনের উদ্বোধন করবেন সিইসি
প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রম উদ্বোধন করতে কানাডা সফরে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আগামী ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত এ সফর অনুষ্ঠিত হবে।
সরকারি এক আদেশে জানানো হয়েছে, লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির সরকার সিইসির সফরসঙ্গী হিসেবে থাকবেন।
সফরের মূল উদ্দেশ্য টরন্টো ও অটোয়ায় উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে কানাডায় প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা। এ ছাড়া প্রবাসী ভোটারদের সঙ্গে এক সভায় অংশ নিয়ে নিবন্ধন প্রক্রিয়া, সুবিধা ও নানা প্রশ্নের উত্তর দেবেন তারা।
সিইসি ২৬ আগস্টের কাছাকাছি সময়ে ঢাকা থেকে কানাডার উদ্দেশে যাত্রা করবেন। সফর শেষে ৪ থেকে ৬ সেপ্টেম্বর ভ্যাঙ্কুভারে ব্যক্তিগত ছুটি কাটাবেন তিনি। এর সব ব্যয় নিজেই বহন করবেন। এরপর ৮ সেপ্টেম্বর ঢাকায় ফিরবেন।
নির্বাচন কমিশনের মতে, কানাডায় প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম প্রবাসীদের ভোটাধিকারে অংশগ্রহণ বৃদ্ধি এবং ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ