ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
লন্ডনে বিক্রি হচ্ছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ
যুক্তরাজ্যের বাজারে বিক্রি হচ্ছে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ। এই উদ্যোগটি তার দায়-দেনা পরিশোধের জন্য নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ সোমবার এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাজ্যে সাইফুজ্জামান চৌধুরীর নিয়ন্ত্রণাধীন ছয়টি আবাসন কোম্পানি বর্তমানে প্রশাসনিক তত্ত্বাবধানে রয়েছে যা টিউলিপ সিদ্দিককে কেন্দ্র করে প্রকাশ পাওয়া দুর্নীতি কেলেঙ্কারির সঙ্গে সম্পর্কিত।
প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশি কর্তৃপক্ষের অভিযানে অর্থপাচারের অভিযোগের মুখে সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যের প্রায় ১৭০ মিলিয়ন পাউন্ড মূল্যের ৩০০টিরও বেশি সম্পত্তির সাম্রাজ্য ভেঙে পড়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগের অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ও পরিবারের সদস্যদের যুক্তরাজ্যে কেনা ফ্ল্যাট ও বাড়িগুলোরও তদন্ত চলছে। শেখ হাসিনা টিউলিপ সিদ্দিকের খালা। এর আগে বাংলাদেশে বাড়তে থাকা দুর্নীতির অভিযোগে চাপের মুখে ব্রিটিশ মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক।
এদিকে চলতি সপ্তাহে টিউলিপের বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচার শুরু হয়েছে। অভিযোগ রয়েছে, শেখ হাসিনা সরকার থেকে তিনি বেআইনিভাবে প্লট পেয়েছেন। তবে টিউলিপ এই অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের ওপর ফ্রিজিং অর্ডার জারি করার পর তার ব্যবসা ভেঙে পড়ে। জব্দ সম্পদের মধ্যে রয়েছে উত্তর লন্ডনের সেন্ট জন’স উডে ১ কোটি ১০ লাখ পাউন্ড মূল্যের বিলাসবহুল বাড়ি এবং সেন্ট্রাল লন্ডনের ফিটজরোভিয়ায় একটি ফ্ল্যাট কমপ্লেক্স।
বাংলাদেশ সরকারের অনুরোধে এনসিএ এই ব্যবস্থা নেয়। তবে সাইফুজ্জামান চৌধুরী দাবি করেছেন, তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযানের শিকার এবং বৈধ অর্থে বিদেশে সম্পত্তি কিনেছেন।
বর্তমানে সাইফুজ্জমানের বেশিরভাগ সম্পদ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রান্ট থর্নটন প্রশাসক হিসেবে এসব সম্পদ বিক্রি করে ঋণদাতাদের ঋণ পরিশোধের কাজ করছে। ঋণদাতাদের মধ্যে সিঙ্গাপুরের ডিবিএস ব্যাংক এবং ব্রিটিশ অ্যারাব কমার্শিয়াল ব্যাংক রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের ঈদের শুভেচ্ছা
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঈদের চামড়া বিক্রিতে হতাশ বিক্রেতারা