ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
পাকিস্তানে হামলায় ১৩ সেনা নিহত
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারিয়েছেন দেশটির ১৩ সেনা সদস্য। এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত ২৯ জন। এদের মধ্যে ১০ জন সেনা ও ১৯ জন বেসামরিক নাগরিক। গুরুতর অবস্থায় রয়েছেন চার সেনা সদস্য।
স্থানীয় এক সরকারি কর্মকর্তা এএফপিকে জানান, আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকবোঝাই একটি যানবাহন নিয়ে সামরিক কনভয়ের সঙ্গে ধাক্কা দেন। ফলে তীব্র বিস্ফোরণ ঘটে। এরই ফলে প্রাণহানি ঘটে এবং পাশের দুটি বাড়ির ছাদ ধসে পড়ে যাতে ছয়জন শিশু আহত হয় বলে জানিয়েছেন খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলার এক পুলিশ কর্মকর্তা।
এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) হাফিজ গুল বাহাদুর শাখা। উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা গ্রহণের পর পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় সহিংসতা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।
ইসলামাবাদ বারবার অভিযোগ করে আসছে যে আফগানিস্তান থেকে পরিচালিত হয়ে এসব হামলা চালানো হচ্ছে। যদিও তালেবান সরকার এই অভিযোগ নাকচ করে দিয়েছে।
এএফপির তথ্য অনুযায়ী, চলতি বছর শুরু থেকে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় প্রায় ২৯০ জন নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি