ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাথে সম্পর্ক ছিন্ন করল ইরান
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিতের প্রস্তাব সর্বসম্মতভাবে অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট। প্রস্তাবের বিপক্ষে কোনো সংসদ সদস্য ভোট দেননি।
বুধবার (২৫ জুন) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, এর আগে পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশন সরকারকে এই সহযোগিতা স্থগিতের নির্দেশ দিয়ে একটি খসড়া অনুমোদন করে।
পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেন, “ইরান পারমাণবিক অস্ত্র বানাতে চায় না। কিন্তু আইএইএ তাদের নিরপেক্ষতা হারিয়ে রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে।”
সম্প্রতি আইএইএর প্রকাশিত এক প্রতিবেদনে ইরানকে অসহযোগিতার জন্য তীব্র সমালোচনা করা হয়। সংস্থাটি অঘোষিত পারমাণবিক স্থাপনার বিষয়ে ব্যাখ্যা চায় এবং ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম নিয়ে উদ্বেগ জানায়।
বিশ্লেষকদের মতে, পার্লামেন্টের এ সিদ্ধান্ত আন্তর্জাতিক পরমাণু সংস্থাগুলোর সঙ্গে ইরানের সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলতে পারে এবং এর ফলে ইরানের পারমাণবিক কর্মসূচির স্বচ্ছতা ও আঞ্চলিক নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর