ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইসরায়েলে বড় বিস্ফোরণ
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হচ্ছে। ইসরায়েলের বিয়ারশেবা শহরে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনার পর ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।
বিস্ফোরণের উৎস ছিল শহরের একটি প্রধান প্রযুক্তি প্রতিষ্ঠানের আশপাশের এলাকা। তবে প্রাথমিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
ইসরায়েলি সামরিক সূত্র জানায়, তারা ঘটনার প্রকৃতি যাচাই করছে এবং প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
এর আগে, বিয়ারশেবার একটি হাসপাতালে বোমা হামলার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তোলে। তবে এর মাত্র তিনদিন আগে ইরানের কেরমানশাহে একটি হাসপাতালে হামলা হলেও সেটি তেমন মনোযোগ পায়নি। ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, বোমা হামলায় হাসপাতালের একটি অংশ ক্ষতিগ্রস্ত হলেও আগেভাগে রোগীদের সরিয়ে নেওয়ার ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়।
এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, তাদের মূল লক্ষ্য ছিল ওই হাসপাতালের পাশে অবস্থিত একটি সামরিক গোয়েন্দা সদর দপ্তর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত