ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
আল জাজিরা দেখা নিয়ে ইসরায়েলি মন্ত্রীর হুমকি
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে ইসরায়েল কয়েক মাস আগেই নিষিদ্ধ ঘোষণা করেছিল। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটিতে এখনও সীমিতভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে আল জাজিরা আরবি ও আল জাজিরা মুবারাশ।
এবার পুরো আল জাজিরা নেটওয়ার্কের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের চরম ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) সাংবাদিকদের সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনায় তিনি নিজের অসন্তোষ জানান। আল জাজিরা আরবি ও মুবারাশের প্রতিবেদকরা তার বক্তব্য সরাসরি সম্প্রচার করেন।
এ সময় বেন-গভির জোর দিয়ে বলেছেন, "আল জাজিরাকে ইসরায়েল থেকে সংবাদ পরিবেশনের অনুমতি দিলে তা জাতীয় নিরাপত্তার জন্য ‘হুমকি’ হয়ে দাঁড়াবে।"
ইসরায়েলি এই মন্ত্রী আরও দাবি করেন, "ইসরায়েলে কেউ যদি আল জাজিরার সম্প্রচার দেখে, তাহলে তার বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত।"
এর আগে ২০২৪ সালের মে মাসের শুরুতে ইসরায়েল আল জাজিরার রিপোর্টার, প্রযোজক, ক্যামেরাপারসনসহ সব কর্মীর ওপর কার্যত নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে দেশটিতে আল জাজিরার কার্যক্রম মারাত্মকভাবে সীমিত হয়ে পড়ে। এরও আগে ২০২৪ সালের জানুয়ারিতে ফিলিস্তিন কর্তৃপক্ষও আল জাজিরার ওপর নিষেধাজ্ঞা জারি করে। যার ফলে পশ্চিম তীরেও তাদের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)