ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ইরানের পরমাণু প্রকল্পের নিরাপত্তায় পুতিনের প্রস্তাব
ইরান-ইসরায়েল চলমান সংঘাত সপ্তম দিনে গড়িয়েছে। একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো টার্গেট করছে ইসরায়েল। এই প্রেক্ষাপটে ইরানের পরমাণু প্রকল্পের নিরাপত্তা নিশ্চিতে রাশিয়ার পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বুধবার (১৮ জুন) সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পুতিন বলেন, তেহরানের সঙ্গে মস্কোর সম্পর্ক অত্যন্ত ভালো এবং ইতোমধ্যে রাশিয়া প্রস্তাব দিয়েছে— ইরানের পারমাণবিক কার্যক্রম রাশিয়ার তত্ত্বাবধানে পরিচালিত হতে পারে।
তিনি বলেন, “আমরা ইরানের জাতীয় স্বার্থ সম্পর্কে সচেতন। যদি ইরান চায় তবে রাশিয়া তাদের ইউরেনিয়াম মজুদের বেসামরিক ও শান্তিপূর্ণ ব্যবহারের বিষয়টি তত্ত্বাবধান করতে প্রস্তুত।”
পুতিন আরও জানান, ইরানের বন্দরনগরী বুশেহেরে নির্মাণাধীন দুটি পারমাণবিক চুল্লির কাজ রুশ বিজ্ঞানীদের তত্ত্বাবধানে চলছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে তার ফোনালাপের কথা উল্লেখ করে পুতিন বলেন, নেতানিয়াহু আশ্বস্ত করেছেন যে বুশেহের ও আশেপাশের অঞ্চলে কোনো হামলা চালানো হবে না।
রাশিয়া কি ইরানকে আধুনিক অস্ত্র দেবে? এমন প্রশ্নে পুতিন জানান, চলতি বছরের জানুয়ারিতে ইরানের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি হয়েছে তবে সেখানে সামরিক সহায়তার বিষয়টি উল্লেখ নেই। তাছাড়া ইরান এখনো আনুষ্ঠানিকভাবে কোনো অস্ত্র সহায়তা চায়নি।
পুতিনের মতে, ইরানের শান্তিপূর্ণ পরমাণু স্বার্থ রক্ষা ও ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ— এ দুটি বিষয় একসঙ্গে সমাধান করা সম্ভব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে