ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
এবার যুক্তরাজ্য থেকে উড়াল দিল মার্কিন যুদ্ধবিমান
ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাজ্যের পূর্বাঞ্চলীয় লেকেনহিথ বিমানঘাঁটি থেকে উড়াল দিয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান। এক আলোকচিত্রীর ধারণ করা ছবিতে দেখা গেছে রয়্যাল এয়ার ফোর্স লেকেনহিথ ঘাঁটি থেকে অন্তত একটি এফ-৩৫ যুদ্ধবিমান আকাশে উঠেছে। এর সঙ্গে ছিল একটি জ্বালানি ট্যাংকার বিমান যা আকাশেই জ্বালানি সরবরাহে সক্ষম।
এ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন। সিবিএস নিউজ জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনায় ইসরায়েলের সঙ্গে যৌথভাবে অংশগ্রহণের বিষয়টি বিবেচনা করছেন ট্রাম্প।
সংবাদমাধ্যমটি আরও জানায়, ইরানের ‘ফোর্দো’ পারমাণবিক স্থাপনাটি সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুর অন্যতম। পাহাড়ের নিচে অবস্থিত এ স্থাপনাটি ইরানের সবচেয়ে সুরক্ষিত পরমাণু স্থাপনাগুলোর একটি।
বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদে সম্প্রতি এক বৈঠক অনুষ্ঠিত হয়। তবে ট্রাম্পের উপদেষ্টাদের মধ্যে এ পরিকল্পনা নিয়ে মতবিরোধ রয়েছে এবং এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি।
হোয়াইট হাউস সূত্রে জানা যায়, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্যে বৈঠকটি এক ঘণ্টা ২০ মিনিট স্থায়ী হয়। বৈঠক শেষে প্রেসিডেন্ট কোনো মন্তব্য করেননি এবং হোয়াইট হাউস থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল