ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ই’সরায়েলের যে ঘটতি উন্মোচিত হল ইরানের হা’মলায়
সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে যখন সাইরেন বাজে, তখন ইসরায়েলের নাগরিকদের সুরক্ষার জন্য রয়েছে বিস্তৃত একটি আশ্রয়কেন্দ্র নেটওয়ার্ক। তবে এই ব্যবস্থা পুরো দেশজুড়ে সমানভাবে কার্যকর নয়। বিশেষ করে ইসরায়েলের অভ্যন্তরে অবস্থিত কিছু ফিলিস্তিনি শহরে আশ্রয়কেন্দ্রের অভাব স্পষ্ট হয়ে উঠেছে।
এ নিয়ে উত্তর ইসরায়েল থেকে বিবিসি অনলাইনের সংবাদদাতা লোন ওয়েলস জানিয়েছেন, “হামলার সতর্কতা দিয়ে যখন সাইরেন বেজে উঠল, তখন আমরা ছিলাম তামরা শহরে—উত্তর ইসরায়েলের হাইফার কাছাকাছি। এই শহরে কোনো সরকারি আশ্রয়কেন্দ্র নেই।”
পরিস্থিতির বর্ণনা দিয়ে তিনি আরও জানান, “স্থানীয় বাসিন্দারা একটি অস্থায়ী আশ্রয়ে ছুটে যান, জানালাবিশিষ্ট ওই কেন্দ্রটির বহিরাংশ উন্মুক্ত এবং পাতলা ইট দিয়ে তৈরি। এটি ছিল এমন একটি বাড়ি থেকে মাত্র কয়েক মিটার দূরে—গত শনিবারের এক হামলায় যে বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ওই হামলায় একই পরিবারের চারজন আরব-ইসরায়েলি নারী নিহত হয়েছেন।”
যদি আবার এমন কোনো এলাকায় হামলা চালানো হয়, তাহলে এই ধরনের দুর্বল ইটের কাঠামো অনায়াসেই ভেঙে পড়ে আশ্রয় নেওয়া মানুষদের জীবনের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করতে পারে।
সাংবাদিক লোন ওয়েলস বলেন, “আমরা আশপাশে তীব্র শব্দ শুনতে পেয়েছিলাম, আশ্রয়কেন্দ্রের দেয়ালগুলো কাঁপছিল। ভেতরে থাকা পরিবারগুলো আতঙ্কিত হয়ে পড়েছিল—কেউ প্রার্থনা করছিল, কেউ কাঁদছিল, আবার কেউ একে অপরকে জড়িয়ে ধরেছিল প্রতিটি বিস্ফোরণের শব্দে।”
বিবিসি সংবাদদাতা জানান, ওই অঞ্চলের মানুষের মনে বহুস্তরীয় ভয় কাজ করছে। একদিকে নিজেদের সম্প্রদায়ের প্রাণহানি, অন্যদিকে সংঘাতের ছায়া সরাসরি বাড়ির চৌহদ্দিতে এসে পড়ায় এবং নিকটবর্তী কোনো নিরাপদ আশ্রয়ের অভাবে তাদের নিরাপত্তাহীনতা আরও গভীর হয়েছে।
২০২৪ সালে প্রকাশিত ‘ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউট’-এর এক প্রতিবেদনে বলা হয়, আরব অধ্যুষিত শহরগুলোর জন্য পর্যাপ্ত সুরক্ষা অবকাঠামো গড়তে ব্যর্থ হয়েছে ইসরায়েল সরকার। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এসব আরব বসতিতে বসবাসরত ৪৬ শতাংশ মানুষ এমন ভবনে থাকেন যেখানে কোনো নিরাপদ আশ্রয়কেন্দ্র নেই। আর সামগ্রিকভাবে ইসরায়েলের মোট জনসংখ্যার ২৬ শতাংশ মানুষ একই ধরনের নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন