ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩৯ বিদেশি আটক
আন্তর্জাতিক ডেস্ক:মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে পরিচালিত পৃথক অভিযানে বাংলাদেশিসহ ৩৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
সোমবার (১৫ জুন) সেলাঙ্গর রাজ্যের বাতু কেভস এলাকার একটি নাইট মার্কেট (পাসার মালাম) এবং সেলায়াং বারুর একটি আবাসিক এলাকায় অভিযান চালায় সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের সদস্যরা। এ সময় বিভিন্ন দেশের মোট ৩৯ জন বিদেশি নাগরিককে আটক করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া, ভারত ও পাকিস্তানের নাগরিক রয়েছেন।
অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, বিদেশি নাগরিকদের বৈধ কাগজপত্র, ভিসার শর্ত প্রতিপালন, অবৈধ অবস্থান এবং অন্যান্য অভিবাসন আইন সংক্রান্ত বিষয় যাচাইয়ের উদ্দেশ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মালয়েশিয়ার প্রচলিত অভিবাসন আইন অনুযায়ী তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দেশটিতে অবৈধ অভিবাসী ও অভিবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে। ইমিগ্রেশন বিভাগ বলছে, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে মালয়েশিয়ায় কর্মরত ও বসবাসরত বিদেশি নাগরিকদের বৈধ অনুমতিপত্র, পাসপোর্ট এবং প্রয়োজনীয় ভ্রমণ নথি সবসময় সঙ্গে রাখার আহ্বান জানিয়ে আসছে দেশটির কর্তৃপক্ষ।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের