ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নি-হ-ত ৮
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত এডওয়ার্ডস এয়ারফোর্স বেইসে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মার্কিন বিমান বাহিনীর ৮ সদস্য। রুটিন পরীক্ষামূলক উড্ডয়নের সময় বি-৫২ বোমারু বিমানটি বিধ্বস্ত হলে এতে থাকা কেউই বেঁচে যাননি।
এডওয়ার্ডস এয়ারফোর্স বেইসের এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে বিমানটি ঘাঁটির রানওয়ে থেকে উড্ডয়ন করে। কিন্তু আকাশে ওঠার কিছুক্ষণের মধ্যেই এটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনাকবলিত বিমানটিতে পাইলটসহ মোট ৮ জন আরোহী ছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, দুর্ঘটনার পরপরই জরুরি পরিষেবা বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দুর্ঘটনার জেরে সাময়িকভাবে এডওয়ার্ডস এয়ারফোর্স বেইসের কার্যক্রম স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ঘাঁটির বাইরে থাকা উড়োজাহাজগুলোকে অন্য সামরিক ঘাঁটিতে অবতরণের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা গেছে, বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে রয়েছে। সেখান থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উঠতে দেখা যায়।
বিশ্বের অন্যতম শক্তিশালী ও ভারী বোমারু বিমান হিসেবে পরিচিত বি-৫২ হেভি বোম্বার মার্কিন সামরিক বাহিনীর একটি গুরুত্বপূর্ণ সম্পদ। দীর্ঘ পাল্লার এই যুদ্ধবিমান বিপুল পরিমাণ বোমা, ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ বহনে সক্ষম।
বিশাল আকৃতির এ বিমানের দৈর্ঘ্য প্রায় ১৫৯ ফুট এবং ডানার বিস্তার ১৮৫ ফুট। এর কম্ব্যাট রেঞ্জ ৮ হাজার ৮০০ মাইলেরও বেশি। এছাড়া এটি পরমাণু বোমা বহন ও নিক্ষেপের সক্ষমতাও রাখে, যা একে বিশ্বের অন্যতম কৌশলগত সামরিক উড়োজাহাজে পরিণত করেছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত