ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
হুমকি দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইস'রায়েলের হা'মলা
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও স্টেশনে হামলা চালাচ্ছে ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় টিভি ও রেডিও ‘অদৃশ্য হতে চলেছে’ বলে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর হুমকির কিছুক্ষণ পরই হামলার এ খবর এল।
সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, আজ সোমবার (১৬ জুন) ইসরায়েলি হামলায় ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) ভবন ক্ষতিগ্রস্ত হয়। ফলে সরাসরি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।
একটি ভিডিও শেয়ার করে আল জাজিরা ও ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি হামলার খবর সরাসরি সম্প্রচারের সময় হঠাৎ একটি বিস্ফোরণ ঘটে। সে মুহূর্তে উপস্থাপক টিভিতে লাইভে ছিলেন এবং বিস্ফোরণের পর তাকে দ্রুত সেখান থেকে সরে যেতে দেখা যায়।
এর আগে সোমবার সকালে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছিলেন, "ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও ‘অদৃশ্য হতে চলেছে’। তেহরানের যে জেলায় এই সম্প্রচারকারী প্রতিষ্ঠান অবস্থিত, সেখান থেকে সরে যাওয়ার সতর্কতাও জারি করা হয়েছিল।"
এক বিবৃতিতে কাৎজ বলেন, "ইরানি প্রচারণা ও উসকানিমূলক মেগাফোন অদৃশ্য হতে চলেছে। কাছাকাছি বাসিন্দাদের সরিয়ে নেওয়া শুরু হয়েছে।"
এর আগে সোমবার ইসরায়েলি সেনাবাহিনী তেহরানের উত্তরাঞ্চলীয় জেলা ৩-এর একটি অংশের বাসিন্দাদের ‘অবিলম্বে’ সরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছিল যে তারা সেখানে বিমান হামলা চালানোর পরিকল্পনা করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত