ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
স্ত্রীকে বন্দুক চালানো শেখালেন শহিদ আফ্রিদি, ভিডিও ভাইরাল
পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি শহিদ আফ্রিদি। তিনি 'বুম বুম আফ্রিদি' নামে পরিচিত। সম্প্রতি ক্রিকেট ছাড়ার পরও শিরোনামে জায়গা করে নিয়েছেন এক ভিন্ন কারণে। এবার আলোচনায় এসেছেন তার ব্যক্তিগত জীবনের এক অনন্য মুহূর্ত শেয়ার করে।
৪৫ বছর বয়সী এই সাবেক অলরাউন্ডার সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছেন। যেখানে তাকে স্ত্রীকে বন্দুক চালানো শেখাতে দেখা যায়। মাত্র ২৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় তারা দুজন একটি শুটিং রেঞ্জে অবস্থান করছেন। আফ্রিদি প্রথমে স্ত্রীর দেহভঙ্গি ঠিক করে দেন, বোঝান কিভাবে বন্দুকটি ধরতে হবে ও সঠিকভাবে নিশানা করতে হবে। এরপর আফ্রিদির স্ত্রী গুলি চালালে লক্ষ্যভেদে সফল হন। এই দৃশ্য দেখে আফ্রিদি উচ্ছ্বসিত হয়ে হাততালি দেন এবং স্ত্রীকে প্রশংসায় ভাসান।
ভিডিওর ক্যাপশনে আফ্রিদি লেখেন, ‘‘বিয়ে একটি যাত্রা এবং সারা জীবনের অভিযান’’—একটি সাধারণ মুহূর্তকে তিনি পরিণত করেছেন ভালোবাসা, সহমর্মিতা ও বন্ধনের প্রতীক হিসেবে।
ভিডিওটি সামাজিক মাধ্যমে শেয়ার করার পর দ্রুতই ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা আফ্রিদির এই মুহূর্তকে ‘কাপল গোলস’ হিসেবে অভিহিত করেছেন। অনেকেই প্রশংসা করে বলছেন, একজন জীবনসঙ্গীকে আত্মরক্ষা শেখানো নিঃসন্দেহে ভালোবাসার আরেকটি রূপ।
উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে আফ্রিদি পাকিস্তানের হয়ে ৫২৪টি ম্যাচ খেলে করেছেন ১১ হাজার ১৯৬ রান ও নিয়েছেন ৫৪১ উইকেট। অবসরের পর তিনি প্রতিষ্ঠা করেছেন 'শহিদ আফ্রিদি ফাউন্ডেশন' যা স্বাস্থ্য, শিক্ষা, দুর্যোগ ত্রাণসহ নানা মানবিক কাজে নিয়োজিত।
এই ভিডিওর মাধ্যমে আফ্রিদি যেন আবারও প্রমাণ করলেন মাঠের বাইরে গিয়েও তিনি ভিন্নভাবে মানুষের হৃদয় জয় করে নিতে জানেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি