ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ইলন মাস্ককে আশ্রয় দেবে রাশিয়া
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেসলার প্রধান ইলন মাস্কের মধ্যে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এই বিরোধে নতুন মাত্রা যোগ করেছেন হোয়াইট হাউসের সাবেক প্রধান কৌশলবিদ ও ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী স্টিভ ব্যানন। তিনি মন্তব্য করেছেন, মাস্ককে অবিলম্বে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা উচিত।
ব্যাননের মন্তব্যের পর রাশিয়ার স্টেট ডুমার আন্তর্জাতিক বিষয়ক কমিটির ফার্স্ট ডেপুটি চেয়ারম্যান ও কমিউনিস্ট পার্টির সদস্য দিমিত্রি নভিকভ জানিয়েছেন, ইলন মাস্ক চাইলে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় নিতে পারেন।
তিনি বলেন, মাস্ক যদি রাজনৈতিক আশ্রয় চান, রাশিয়া তা দিতে প্রস্তুত। তবে এডওয়ার্ড স্নোডেনের সঙ্গে মাস্কের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। তার হয়তো এমন আশ্রয়ের প্রয়োজন পড়বে না, কিন্তু যদি চান, রাশিয়া নাগরিকত্ব দিতেও পারে।
এ বিষয়ে জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়, এবং এতে রাশিয়ার হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা নেই।
উল্লেখ্য, এর আগেও রাশিয়া মার্কিন গোপন তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেন এবং ব্রিটিশ ব্লগার গ্রাহাম ফিলিপসকে আশ্রয় দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)