ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসায় অভিনেত্রী
ঈদ মানেই আনন্দ আর উৎসব। এ সময় সবাই চায় প্রিয়জনদের সঙ্গে মিলিত হতে পরিবারে ফিরতে। তাই কর্মব্যস্ত শহর ছেড়ে মানুষ ছুটে চলে নাড়ির টানে। তবে যাতায়াতে অতিরিক্ত ভাড়া এবার অনেকের ঈদের আনন্দে ছায়া ফেলে দেয়। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য।
পরিবারের সঙ্গে ঈদ কাটানোর স্বপ্ন নিয়ে রওনা হয়েছিলেন গাইবান্ধার ফকিরহাট এলাকার মধ্যবয়সী মো. রাজু। কিন্তু রাজধানী ঢাকা থেকে গাইবান্ধা পৌঁছাতে প্রাইভেট বাসের ভাড়া ধরা হয় প্রায় দুই হাজার টাকা। এই ভাড়া তার পক্ষে বহন করা সম্ভব ছিল না। উপার্জন সীমিত হওয়ায় কোনো উপায় না দেখে রাজু সাইকেলেই রওনা হন গ্রামের বাড়ির উদ্দেশে।
বৃহস্পতিবার (৫ জুন) এ ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পথে রাজুর কষ্ট লাঘবে এগিয়ে আসেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। তারা শুধু তাকে সহায়তাই করেননি, সঙ্গে দিয়েছেন ঈদের উপহারসামগ্রীও। রাজুর ঈদের পথচলায় এ মানবিক সহায়তা ছুঁয়ে যায় অসংখ্য মানুষের হৃদয়। এ সময় সাইকেলে বাড়ির ফেরার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "২ হাজার টাকায় টিকিট কিনলে পোলাপান খাবি কী?"
গণমাধ্যমের ভিডিওটি নিজের ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী তমা মির্জা। ওই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, "ভালোবাসা আর ভালো মানুষ এখনও আছে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)