ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
আমরণ অনশনে যাওয়ার ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
তিন দফা দাবির প্রেক্ষিতে আগামী ২৩ জুন থেকে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শনিবার (৩১ মে) যশোর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত খুলনা বিভাগীয় শিক্ষক সমাবেশে এই ঘোষণা দেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী।
তিনি বলেন, “২০২০ সালের ১২ আগস্ট অর্থ মন্ত্রণালয় থেকে টাইম স্কেল সংক্রান্ত যে চিঠি জারি করা হয়, তা সম্পূর্ণ অবৈধ ও বিভ্রান্তিকর। এই চিঠি প্রত্যাহার করে কার্যকর চাকরির ৫০ শতাংশ সময়ের ভিত্তিতে শিক্ষকদের জ্যেষ্ঠতা নির্ধারণ এবং বঞ্চিত প্রধান শিক্ষকদের গেজেট প্রকাশই আমাদের আন্দোলনের মূল দাবি।”
তিনি আরও জানান, “আগামী ২২ জুন ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সারাদেশ থেকে হাজার হাজার শিক্ষক অংশ নেবেন সেখানে। যদি ন্যায্য দাবি পূরণ না হয় তাহলে ২৩ জুন থেকে আমরণ অনশন শুরু হবে।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির আহ্বায়ক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ আজমল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আশরাফ আলী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হামিদুল ইসলাম এবং যশোর জেলা কমিটির সমন্বয়ক বি এম কিয়াম উদ্দীন।
প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবি হলো:
অর্থ মন্ত্রণালয়ের ২০২০ সালের ১২ আগস্টের টাইম স্কেল সংক্রান্ত অবৈধ চিঠি প্রত্যাহার
৫০ শতাংশ কার্যকর চাকরির সময়সীমার ভিত্তিতে জ্যেষ্ঠতা প্রদান
বাদ পড়া প্রধান শিক্ষকদের গেজেট প্রকাশ
এসময় শিক্ষক নেতারা বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে