ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শহীদ জিয়াউর রহমানকে স্মরণ করে ড. তুহিন মালিকের আবেগঘন বার্তা
আজ বিএনপির প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিদ্রোহী সৈনিকের হাতে নির্মমভাবে নিহত হন তিনি। মাত্র ৪৫ বছর বয়সে দেশপ্রেমিক এই মহান নেতার জীবনপ্রদীপ নিভে যায়। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি আজ দিনটি নানা কর্মসূচির মাধ্যমে পালন করছে।
এ উপলক্ষে শহীদ জিয়াকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেছেন বিশিষ্ট আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক ড. তুহিন মালিক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি একটি আবেগঘন স্ট্যাটাসে দেশের জন্য জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন এবং তার আত্মত্যাগকে স্মরণ করেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে তিনি লিখেছেন, ‘বহু মত, বহু দল, বহু ধর্ম, বহু সংস্কৃতির বাংলাদেশকে একক জাতীয়তাবাদের ছাতায় নিয়ে এসেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আধিপত্যবাদের রক্তচক্ষুকে চ্যালেঞ্জ করে শীর উঁচু করে, চোখে চোখ রেখে, জাতিকে নিজের অধিকার আদায়ের সংগ্রাম করতে শিখিয়েছেন।’
তিনি আরও লিখেছেন, ‘গোলামীর শিকলকে গুড়িয়ে দিয়ে সার্ক গঠনের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক উদীয়মান নতুন এক নেতৃত্ব উপহার দিয়েছেন স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম।’
তুহিন মালিক আরও লিখেছেন, ‘এক দলীয় শাসনের পরিবর্তে জিয়াউর রহমান হলেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের জনক। উদারনৈতিক মধ্যপন্থি বহুদলীয় গণতন্ত্রের দল বিএনপির প্রতিষ্ঠাতা। বাংলাদেশি ও মুসলিম জাতীয়তাবাদের মহানায়ক।’
জিয়াউর রহমানের অবদান তুলে ধরে তিনি লিখেছেন, ‘সেকারণেই জিয়াউর রহমানকে দলীয়করণ বা বাণিজ্যিকরণ করার প্রয়োজন হয়নি। হাজারো মূর্তি তৈরি করে অমর করার প্রয়োজন হয়নি। আইন পাশ করে বাধ্যতামূলক শ্রদ্ধা জানানোর প্রয়োজন হয়নি। সেকারণেই উনি সকল দল মতের ঊর্ধ্বে সবারই শহীদ জিয়া। স্বীয় কীর্তিতে অমর ইতিহাসের মহানায়ক।’
পোস্টের শেষাংশে তিনি লিখেছেন, ‘আজ ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী। আল্লাহ রাব্বুল আলামীন উনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল