ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
বিপর্যয় এড়িয়ে বাংলাদেশকে চ্যালেঞ্জিং টার্গেট দিল পাকিস্তান
শুরুতেই বিপর্যয়ের মুখে পড়লেও ২০ ওভার শেষে চ্যালেঞ্চিং স্কোর গড়ল পাকিস্তান। মাত্র ৫ রানের মধ্যে দুই ওপেনার সায়েম আইয়ুব ও ফখর জামানকে হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। তবে সেখান থেকে দলকে টেনে তুলেন শাদাব, সালমান, মোহাম্মদ হারিস ও হাসান নওয়াজ। তাদের ব্যাটিং তাণ্ডবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০১ রান করে পাকিস্তান।
প্রথম ধাক্কা সামাল দিতে হারিস ও সালমানের ব্যাটে ৩০ বলে আসে ৩৯ রানের জুটি। হারিস আউট হন ১৮ বলে ৩৪ রান করে। যার মধ্যে ছিল চারটি চার ও একটি ছক্কা।
এরপর সালমানের সঙ্গে হাত মিলিয়ে ৩৪ বলে ৬৫ রানের জুটি গড়েন হাসান নওয়াজ। অধিনায়ক সালমান ৩৪ বলে ৮ চার ও ১ ছক্কায় করেন ৫৬ রান। তাকে ফিরিয়ে দেন হাসান মাহমুদ।
হাসান নওয়াজ ঝড় তুলেন মাত্র ২২ বলে ৪৪ রানের ইনিংসে। যেখানে ছিল ২টি চার ও ৪টি ছক্কা। তিনি আউট হন ২০০ স্ট্রাইকরেটে।
পরে খুশদিল শাহ শামিম হোসেনের বলে বিভ্রান্ত হয়ে সাজঘরে ফেরেন। তখন পাকিস্তানের সংগ্রহ ছিল ১৬.১ ওভারে ১৫০ রান। এরপর বাকিদের ঝোড়ো ইনিংসে ২০১ রানের বিশাল স্কোর গড়ে পাকিস্তান।
বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- শিক্ষকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশিত, দেখুন এখানে