ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
সচিবালয়ের আন্দোলন স্থগিত
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে চলছে আন্দোলন, যা এখন অস্থায়ীভাবে স্থগিত করেছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
আজ মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে সরকারের দায়িত্বপ্রাপ্ত কয়েকজন সচিবের সঙ্গে আলোচনার পর তারা একদিনের জন্য আন্দোলন স্থগিতের এ সিদ্ধান্ত নেন।
এর ফলে আগামীকাল বুধবার সচিবালয়ের কাজকর্ম স্বাভাবিকভাবে পরিচালিত হবে। একই দিন মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশিদের কাছে আন্দোলনকারীদের দাবি উপস্থাপন করবেন আলোচনায় অংশ নেওয়া সচিবরা।
মঙ্গলবার বিকেল ২টা ৪৫ মিনিটে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। এতে স্থানীয় সরকার, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবরাও উপস্থিত ছিলেন।
এর আগে সকালেই মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশিদের নেতৃত্বে কয়েকজন সচিবের অংশগ্রহণে জরুরি বৈঠক হয়। সভায় সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনার জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং আলোচনা করার দায়িত্ব ভূমি সচিবকে দেওয়া হয়।
উল্লেখ্য, সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ের কর্মচারীরা গত শনিবার (২৪ মে) থেকে টানা চার দিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী