ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
সচিবালয় সঙ্কট: ৮ সদস্যের সচিব কমিটি গঠন
সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের চলমান সংকট নিরসনে ৮ সদস্যের একটি সচিব কমিটি গঠন করেছে সরকার। কমিটির নেতৃত্বে রয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। আন্দোলনরত কর্মচারীদের সঙ্গে আলোচনা করে সমাধানের পথ খুঁজে বের করাই এই কমিটির মূল দায়িত্ব।
মঙ্গলবার (২৭ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান বাদিউল কবির। তিনি জানান, সচিব কমিটি আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসবে, যদিও বৈঠকের সময় এখনো নির্ধারিত হয়নি।
সেইসঙ্গে চতুর্থ দিনের মতো সচিবালয়ের ভেতরে বিক্ষোভ চলছে। বেলা ১১টার দিকে ৬ নম্বর ভবনের পাশে বাদামতলায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা। তারা সরকারের ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকেন। তাদের দাবি, এই অধ্যাদেশ কালাকানুনের মতো দমনমূলক এবং তা বাতিল না হলে আন্দোলন আরও তীব্র হবে।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই কালাকানুন মানা হবে না। প্রয়োজনে আইন মন্ত্রণালয়ের রুমগুলোতেও তালা ঝুলিয়ে দেওয়া হবে।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সচিবালয়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং গেটগুলোতে বাড়ানো হয়েছে পুলিশের উপস্থিতি। গণমাধ্যমকর্মীদেরও সচিবালয়ে প্রবেশে বাধা দেওয়া হয়েছে।
বিক্ষোভকারীদের মতে, পূর্বে বাতিল হওয়া সরকারি চাকরির বিশেষ বিধান আবার নতুন করে চালু করার উদ্যোগ আদালতের আদেশের পরিপন্থী। এই পদক্ষেপে কর্মকর্তা-কর্মচারীদের অধিকার ক্ষুণ্ন হবে এবং তারা কর্মকর্তাদের নিপীড়নের শিকার হতে পারেন বলে আশঙ্কা করছেন। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী