ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
গা-জার মাত্র ৪.৬ শতাংশ ফসলি জমি ব্যবহারযোগ্য
ইসরায়েলের টানা বর্বর হামলায় ধ্বংস হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকার কৃষি অবকাঠামো। ফলে বর্তমানে অঞ্চলটির মাত্র ৫ শতাংশেরও কম ফসলি জমিতে চাষাবাদ সম্ভব হচ্ছে। জাতিসংঘের উপগ্রহ বিশ্লেষণ সংস্থা UNOSAT এবং খাদ্য ও কৃষি সংস্থা FAO পরিচালিত একটি ভূ-স্থানিক মূল্যায়নে এই তথ্য উঠে এসেছে, যা আল জাজিরার এক লাইভ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
FAO এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষয়ক্ষতি ও প্রবেশাধিকারের সীমাবদ্ধতা গাজার খাদ্য উৎপাদন ব্যবস্থা ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এতে চরম খাদ্য সংকট এবং দুর্ভিক্ষের ঝুঁকি আরও বাড়ছে।
মূল্যায়ন অনুযায়ী, গত মাস পর্যন্ত গাজার ১৫,০৫৩ হেক্টর ফসলি জমির মধ্যে ১২,৫৩৭ হেক্টর (অর্থাৎ ৮০ শতাংশের বেশি) ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, ৭৭.৮ শতাংশ কৃষক নিজেদের জমিতে পৌঁছাতেও পারছেন না। এর ফলে মাত্র ৬৮৮ হেক্টর, অর্থাৎ ৪.৬ শতাংশ জমি চাষের উপযোগী রয়ে গেছে।
এছাড়াও, গাজার ৭১.২ শতাংশ গ্রিনহাউস ও ৮২.৮ শতাংশ কৃষি কূপ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে মূল্যায়ন প্রতিবেদনটি।
FAO-এর উপ-মহাপরিচালক বেথ বেচডল এই পরিস্থিতিকে গাজার কৃষি-খাদ্য ব্যবস্থা ও জীবনরেখার ধ্বংস হিসেবে উল্লেখ করে বলেন, এক সময় এই কৃষি ব্যবস্থা লক্ষ লক্ষ মানুষের খাদ্য, আয়ের উৎস এবং স্থিতিশীলতার প্রতীক ছিল। আজ তা শুধুই ধ্বংসস্তূপ।
তিনি আরও বলেন, এই ধ্বংসাবশেষ থেকে ঘুরে দাঁড়াতে হলে শুধু অবকাঠামো নয়, মানুষের জীবিকা ও আশা পুনর্গঠনের জন্য টেকসই ও বড় পরিসরের বিনিয়োগ দরকার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি