ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
বিচারবিভাগ ভবনে গ্রেনেড হামলা, শিশুসহ নি-হ-ত ৫
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিস্তান-বালুচিস্তানে বিচার বিভাগীয় একটি ভবনে গ্রেনেড হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে প্রদেশের রাজধানী জাহেদানে এই হামলার ঘটনা ঘটে বলে দেশটির বিচারবিভাগীয় সংবাদমাধ্যম মিজান অনলাইন নিশ্চিত করেছে।
মিজান অনলাইনের প্রতিবেদনে বলা হয়, হামলায় ঘটনাস্থলেই পাঁচজন প্রাণ হারান এবং আরও ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-কে উদ্ধৃত করে জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর তাৎক্ষণিক তৎপরতায় তিনজন হামলাকারী নিহত হয়েছে।
সিস্তান-বালুচিস্তান পুলিশের উপ-কমান্ডার আলিরেজা দালিরি ইরনাকে জানান, হামলাকারীরা দর্শনার্থী সেজে ভবনে প্রবেশ করে এবং ভেতরে ঢোকার পর সঙ্গে থাকা গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়। নিহতদের মধ্যে এক বছর বয়সী একটি শিশু ও তার মা রয়েছেন বলে তিনি নিশ্চিত করেন।
এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জইশ আল-আদল নামের একটি সশস্ত্র গোষ্ঠী। আরবিতে এই নামের অর্থ ‘ন্যায়বিচারের সেনাবাহিনী’। সংগঠনটি মূলত পাকিস্তানভিত্তিক হলেও ইরানেও তাদের সক্রিয় উপস্থিতি রয়েছে।
উল্লেখ্য, ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ১,২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত সিস্তান-বালুচিস্তান দেশটির অন্যতম দরিদ্রতম প্রদেশ। একসময় পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ এর অংশ ছিল এবং বর্তমানে প্রদেশ দুটির মধ্যে দীর্ঘ সীমান্ত রয়েছে। গত কয়েক দশক ধরে পাকিস্তানের বেলুচিস্তানে চলমান স্বাধীনতা সংগ্রামের প্রভাব প্রায়ই ইরানের এই অঞ্চলেও এসে পড়ে। এর আগেও সিস্তান-বালুচিস্তান পাকিস্তানভিত্তিক বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হামলার শিকার হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ