ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ড. ইউনূসের বিরুদ্ধে মানহানির মামলা বাতিল করল আপিল বিভাগ
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ময়মনসিংহে দায়ের করা মানহানির মামলা বাতিল করেছে দেশের সর্বোচ্চ আদালত।
রোববার (২৭ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীসহ আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে শুনানিতে উপস্থিত থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক জানান, মামলাটি বাতিল করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যে লিভ টু আপিল করেছিল তা খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।
প্রসঙ্গত, ২০১০ সালে দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে ড. ইউনূসের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা দায়ের করা হয়। এরপর ২০১১ সালে মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি। দীর্ঘ শুনানি শেষে হাইকোর্ট ২০২৩ সালের ২৪ অক্টোবর মামলাটির কার্যক্রম বাতিল করে রায় দেন।
পরবর্তীতে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে রাষ্ট্রপক্ষ তা চ্যালেঞ্জ করে লিভ টু আপিল করে যার শুনানি ২৭ জুলাই নির্ধারিত ছিল। চূড়ান্ত শুনানি শেষে আপিল বিভাগ রোববার মামলাটি বাতিল করে হাইকোর্টের রায় বহাল রাখে।
এদিন আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক এবং ড. ইউনূসের পক্ষে শুনানি করেন আইনজীবী তৌফিক হোসেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি