ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ওড়ার আগমুহূর্তে বিমানে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ১৭৩ যাত্রী
আমেরিকার কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী একটি আমেরিকান এয়ারলাইনসের বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে। ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে এই আগুনের সূত্রপাত হয়। উড্ডয়নের প্রস্তুতির সময় বিমানের পেছন থেকে হঠাৎ বিকট শব্দ, ধোঁয়া ও আগুন দেখা যায়।
শনিবার (২৬ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ৩০২৩ ডেনভার থেকে মিয়ামির উদ্দেশে যাত্রা করার কথা ছিল। বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের বিমানটিতে ১৭৩ জন যাত্রী ও ছয়জন ক্রু সদস্য ছিলেন।
ঘটনার পরপরই যাত্রীদের ইমারজেন্সি স্লাইড ব্যবহার করে দ্রুত সরিয়ে নেওয়া হয়। ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, সবাই নিরাপদে বেরিয়ে আসেন।
ঘটনাস্থলে পাঁচজন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে গুরুতর আহত কেউ ছিলেন না। একজন যাত্রীকে সামান্য আঘাতজনিত কারণে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে এয়ারলাইন কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এর আগেও চলতি বছরের মার্চ মাসে আমেরিকান এয়ারলাইনসের আরেকটি উড়োজাহাজ ইঞ্জিন সমস্যার কারণে ডেনভারে জরুরি অবতরণ করেছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?