ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তির দেশ
রাশিয়া ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। শুক্রবার তিনি মন্তব্য করেন যে, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই ইসরাইলসহ সমগ্র মধ্যপ্রাচ্যের চলমান সংকটের স্থায়ী সমাধান সম্ভব। রুশ সংবাদমাধ্যম আরটি এই প্রতিবেদন প্রকাশ করেছে।
দিমিত্রি পেসকভ বলেছেন, "ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমেই ইসরাইলের পাশাপাশি মধ্যপ্রাচ্য সংকটের সমাধান সম্ভব।" তার এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দিয়েছেন যে, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।
পেসকভ সাংবাদিকদের বলেন, "রাশিয়া সব সময়ই ফিলিস্তিন সমস্যার সমাধানের ভিত্তি হিসেবে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পক্ষে ছিল।"
মস্কো ১৯৮৮ সালেই ফিলিস্তিনের স্বাধীনতার ঘোষণাকে সমর্থন জানিয়ে স্বীকৃতি দিয়েছিল। পেসকভের মতে, কেবল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনাগুলো মেনে চলার মাধ্যমেই এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।
উল্লেখ্য, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরাইলি দখলদারত্বকে অবৈধ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এবং গাজায় যুদ্ধবিরতিসহ ইসরাইলি সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।
এদিকে, ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার জন্য ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির ওপর চাপ ক্রমশ বাড়ছে। এই দাবিতে দেশটির নয়টি রাজনৈতিক দলের ২২০ জন সংসদ সদস্য (এমপি) প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে একটি চিঠি পাঠিয়েছেন, যা ব্রিটিশ পার্লামেন্টের মোট এমপির এক-তৃতীয়াংশের বেশি। এসব এমপির অধিকাংশই লেবার পার্টির সদস্য। তারা চিঠিতে যুক্তি দেখিয়েছেন যে, ফিলিস্তিনকে যুক্তরাজ্যের স্বীকৃতি একটি ‘শক্তিশালী’ বার্তা দেবে এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের দিকে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।
ফ্রান্সের এই প্রতিশ্রুতির পর ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওপর এই চিঠি বাড়তি চাপ তৈরি করেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ ম্যার্ৎসের সঙ্গে জরুরি ফোনালাপের পর কিয়ার স্টারমার এক বিবৃতিতে বলেছিলেন, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া এক ‘বিস্তৃত পরিকল্পনার’ অংশ হতে হবে, যা শেষ পর্যন্ত দ্বি-রাষ্ট্রীয় সমাধানে রূপ নেবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ