ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইশরাককে শপথ পড়াতে লিগ্যাল নোটিশ জারি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আজকের মধ্যে শপথ পড়ানোর জন্য সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (২৬ মে) স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবর এই নোটিশ পাঠান ইশরাকের আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সিটি করপোরেশন আইন ২০০৯ অনুসারে এই নোটিশ দেওয়া হয়েছে।
এদিকে, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে দায়ের করা রিট খারিজের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। তিনি জানান, সোমবারই (২৬ মে) এই আবেদনের শুনানি চেম্বার বিচারপতির আদালতে হতে পারে।
এর আগে ২২ মে, হাইকোর্ট বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দেয়। আদালত রায়ে বলেন, রিটটি গ্রহণযোগ্য নয় এবং এটি শোনার এখতিয়ার নেই। এতে করে আইনজীবীদের মতে, ইশরাক হোসেনের শপথ নিতে এখন আর কোনো আইনি বাধা নেই।
উল্লেখ্য, ১৪ মে ঢাকার এক বাসিন্দা মো. মামুনুর রশিদের পক্ষে আইনজীবী কাজী আকবর আলী হাইকোর্টে রিট আবেদন করেন। এতে ইশরাককে শপথ না পড়ানোর পাশাপাশি তাঁকে মেয়র ঘোষণা করা ট্রাইব্যুনাল বিচারকের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব