ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মিশিগান বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
বাংলা গণমাধ্যমকর্মীদের সংগঠন বাংলা প্রেসক্লাব মিশিগান-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ‘ঠিকানা’ পত্রিকার যুক্তরাষ্ট্র প্রতিনিধি সৈয়দ সাহেদুল হক এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন টিবিএন২৪-এর মিশিগান প্রতিনিধি তোফায়েল রেজা সোহেল।
শনিবার (২৪ মে) মিশিগান স্টেটের ওয়ারেন সিটির আলিফ রেস্টুরেন্টে সাধারণ সভা ও কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। সভায় কণ্ঠভোটের মাধ্যমে নতুন কমিটি নির্বাচন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি শামীম আহসান এবং সঞ্চালনায় ছিলেন বিদায়ী সাধারণ সম্পাদক আশিকুর রহমান।
নতুন কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন:
সিনিয়র সহ-সভাপতি: সেলিম আহমেদ (এনটিভি)
সহ-সভাপতি: রফিকুল হাসান চৌধুরী তুহিন (জনকণ্ঠ)
সহ-সাধারণ সম্পাদক: সাহেল আহমেদ (বাংলাভিশন)
সাংগঠনিক সম্পাদক: মৃদুল কান্তি সরকার (সুপ্রভাত মিশিগান)
কোষাধ্যক্ষ: সোলাইমান আল মাহমুদ (জালালাবাদ পত্রিকা)
প্রচার সম্পাদক: মাহফুজুর রহমান শাহীন (টিবিএন২৪)
১৩ সদস্যের এই কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন: শামীম আহসান (দৈনিক খোয়াই), কামরুজ্জামান হেলাল (আরটিভি), কাওসার দেওয়ান (ফ্রিল্যান্স সাংবাদিক), আশিকুর রহমান (ডিবিসি নিউজ), সৈয়দ আসাদুজ্জামান সোহান (গ্লোবাল টেলিভিশন)।
সাধারণ সদস্যরা হলেন: চিম্ময় আচার্য্য (সুপ্রভাত মিশিগান), মোস্তফা কামাল (নির্বাহী সম্পাদক, সুপ্রভাত মিশিগান), মুজিবুর রহমান শাহীন (ফ্রিল্যান্স সাংবাদিক), তাসনিয়া তাবাস্মুম আলভী (সাংবাদিক)
কমিটির পক্ষ থেকে নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানানো হয় এবং সময়মতো কার্যকরী কমিটি গঠনের জন্য বিদায়ী সভাপতিসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান ক্লাবের সদস্যরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’