ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে ইউরোপের নতুন দেশ
ইউরোপের দ্বীপ রাষ্ট্র মাল্টা ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, মাল্টা আগামী মাসে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।
সোমবার (২৬ মে) মাল্টার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম মাল্টা টাইমস এ খবর প্রকাশ করে।
গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রসঙ্গে প্রধানমন্ত্রী অ্যাবেলা বলেন, মাল্টা এই ধরনের দুর্ভোগের দিকে চোখ বন্ধ রাখতে পারে না।
তিনি আরও জানান, ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনি পরিবার বিশেষ করে চিকিৎসক হামদি আল-নাজ্জার ও তার স্ত্রী আলা আল-নাজ্জারের পরিবারের সদস্যদের আশ্রয় দিতে প্রস্তুত মাল্টা।
প্রসঙ্গত, স্থানীয় সময় ২৩ মে খান ইউনিসে আল-নাজ্জার পরিবারের বাড়িতে চালানো এক ইসরায়েলি বিমান হামলায় তাদের ১০ সন্তানের মধ্যে ৯ জন নিহত হয়। এই মর্মান্তিক ঘটনায় বেঁচে থাকা একমাত্র ১১ বছর বয়সী সন্তান এবং হামদি আল-নাজ্জার গুরুতর আহত হন।
প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা বলেন, “মাল্টা এই পরিবারকে আশ্রয় দেবে এবং তাদের নিজেদের পরিবারের সদস্যদের মতোই মূল্যায়ন করবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)