ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
চিরকুট লিখে আত্মহ-ত্যা মেডিকেল শিক্ষার্থীর
‘এত ভালবাসার প্রতিদান দিতে পারলাম না’
অল্প বয়সেই ঝরে গেল আরেকটি মেধাবী প্রাণ। ‘নিজের সঙ্গে যুদ্ধ করে করে ক্লান্ত আমি। একটু বিশ্রাম চাই। ক্ষমা করে দিও। এত ভালবাসার প্রতিদান দিতে পারলাম না।’ এমন চিরকুট লিখে আত্মহত্যা করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের ছাত্র সজীব বাড়ৈই।
আজ রবিবার (২৫ মে) সকালে জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের পারিবারিক শশ্মানে নিহত সজীবের অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এসময় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত সজীবের রুমমেট সুমন হালদার বলেন, "পড়াশোনার অতিরিক্ত চাপ সামলাতে না পেরে নিজেই শরীরে ইনজেকশন পুশ করে আত্মহত্যা করেছে সজীব।"
বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ফয়জুল বাশার জানান, "মানসিকভাবে বিধ্বস্ত হয়ে সজীব কিছুদিন আগে শরীরে ইনজেকশন পুশ করে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় মুমূর্ষ অবস্থায় সজীব বাড়ৈকে ঢাকায় পাঠানো হয়েছিলো।"
সজীবের সহপাঠীদের বরাতে জানা যায়, 'সজীব প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন। সে তৃতীয়বর্ষের মাইক্রোবায়োলজিতে আটকে ছিল। তার সঙ্গী শিক্ষার্থীরা সবাই এমবিবিএস পাশ করে ইন্টার্নশিপ করছে। ক্লাস, এক্সামে সজীব খুবই ভয় পেত। যে কারণে গত ২২ মে দিবাগত রাতে সজীব ক্লোনাজিপাম ও ফ্লুক্সেটিন গুড়া করে শিরা দিয়ে পুশ করে আত্মহত্যার চেষ্টা করে। সহপাঠীরা বিষয়টি টের পেয়ে তাকে প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৪ মে) বিকেলে সজীব বাড়ৈ মৃত্যুবরণ করেন।'
সজীবের প্রতিবেশিরা জানান, "নিহত সজীব ছিলেন বাকাল গ্রামের বাসিন্দা ব্রেন টিউমার রোগে আক্রান্ত সুধীর বাড়ৈর ছেলে। সজীবের বাবা আগৈলঝাড়া উপজেলা সদরের সাথী টেইলার্সের মালিক। দীর্ঘদিন পূর্বে তিনি ব্রেন টিউমারসহ বিভিন্ন দুরারোগ্যব্যধিতে আক্রান্ত হয়ে কর্মক্ষম হয়ে পরেন। পরিবারের বড় সন্তান ছিলেন সজীব।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)