ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আরও ১৫৩ জনকে পুশ ইন
ডুয়া ডেস্ক: আবারও সিলেট সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আরও ১৫৩ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ মে) গভীর রাত থেকে রোববার (২৫ মে) সকাল ৮টা পর্যন্ত এই পুশ-ইনের ঘটনা ঘটে।
এসময় সিলেটের বড়লেখার শাহবাজপুর সীমান্ত দিয়ে ৭৯ জন, নয়গ্রাম সীমান্ত দিয়ে ৩২ জন এবং পাল্লাথল সীমান্ত দিয়ে ৪২ জনকে বাংলাদেশে পাঠানো হয়। বিজিবি জানায়, গভীর রাত থেকে ঘন জঙ্গল ও বিলের ভেতর দিয়ে এসব লোকজনকে দেশে ঢুকিয়ে দেয় বিএসএফ। পরে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা তাদের আটক করে। বর্তমানে আটককৃতদের পরিচয় যাচাই করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান।
এদিকে একই দিন ভোরে মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ আরও ১৯ জনকে বাংলাদেশে পুশ-ইন করে বিএসএফ। তাদের মধ্যে ৯ জন শিশু, ৫ জন নারী এবং ৫ জন পুরুষ রয়েছেন। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ তাদের হেফাজতে নেয়।
আটককৃতদের দাবি, তারা সবাই বাংলাদেশি নাগরিক। আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে হরিয়ানা রাজ্যে বসবাস করছিলেন। সম্প্রতি হরিয়ানার বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বহরমপুর জেলে রাখা হয়। পরে রোববার ভোরে সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)