ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
মার্কিন অর্থ দপ্তরে চীনা হ্যাকারদের হানায় গুরুত্বপূর্ণ নথি গায়েব
ডুয়া ডেস্ক: চলতি মাসের শুরুতে চীনা হ্যাকাররা মার্কিন অর্থ দপ্তরের উপর সাইবার হামলা চালিয়েছে, এমন দাবি করেছেন মার্কিন গোয়েন্দারা।
বিবিসি ও ডয়চে ভেলে জানিয়েছে, এই হামলায় চীনা হ্যাকাররা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি চুরি করেছে।
মার্কিন গোয়েন্দা সংস্থার মতে, গত ডিসেম্বরের শুরুর দিকে চীনা হ্যাকাররা মার্কিন অর্থ দপ্তরের গুরুত্বপূর্ণ নথি পরীক্ষা করেছে এবং কিছু নথি চুরি করেছে।
অভিযোগ রয়েছে, চীনের সরকার এই হ্যাকারদের নিয়োগ দিয়েছে।
প্রতিবেদন থেকে জানা গেছে, এই ঘটনা মার্কিন সাইবার নিরাপত্তার ফাঁকফোকরকে প্রমাণ করে। তবে হ্যাকাররা ঠিক কতগুলো নথি চুরি করেছে এবং কোন কোন ওয়ার্ক স্টেশন তারা হ্যাক করেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
এছাড়া, এই হামলায় মার্কিন নাগরিকদের সম্পৃক্ততা আছে কি-না, সে সম্পর্কে স্পষ্ট কিছু বলা হয়নি। জানা গেছে, চীনের তৈরি একটি বিশেষ সফটওয়্যার ব্যবহার করে মার্কিন অর্থ দপ্তরের কম্পিউটার হ্যাক করা হয়েছে।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এই ঘটনার তদন্তে রয়েছে, তবে হ্যাকাররা এখনও পর্যন্ত সিস্টেমে প্রবেশাধিকার রাখছে কি-না, সে ব্যাপারেও কিছু বলা হয়নি।
গত কয়েক বছরে যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে একাধিক সাইবার হামলার অভিযোগ করেছে, যেখানে দাবি করা হয়েছে, চীন সরকারি দপ্তরগুলিতে হ্যাকারদের নিয়োগ দিয়েছে।
তবে ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র এই হ্যাকিংয়ের অভিযোগ অস্বীকার করেছেন, দাবি করে যে এটি ভিত্তিহীন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ