ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
প্রধান উপদেষ্টার সঙ্গে ৮ দলের বৈঠক আজ
ডুয়া ডেস্ক: আজ রোববার (২৫ মে) বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৮টি রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন। বৈঠকটি অনুষ্ঠিত হবে তার সরকারি বাসভবন ‘যমুনা’তে।
প্রধান উপদেষ্টার দপ্তরের বরাতে শনিবার (২৪ মে) বিকেলে এ তথ্য জানা গেছে। জানা গেছে, জুলাই মাসে সম্ভাব্য গণ-অভ্যুত্থানের সমর্থনে থাকা রাজনৈতিক দলগুলোর একজন করে প্রতিনিধি এই বৈঠকে আমন্ত্রিত হয়েছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংগঠনটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম রোববার সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে যমুনায় অনুষ্ঠিতব্য বৈঠকে দলের পক্ষে অংশ নেবেন।
এছাড়াও, বৈঠকে অংশ নেবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ এবং নেজামে ইসলামী পার্টির শীর্ষ নেতারা।
বৈঠকে সংস্কার প্রক্রিয়া, আসন্ন নির্বাচন, ও স্বৈরতন্ত্রে জড়িত ব্যক্তিদের বিচারের বিষয়ে করণীয় ঠিক করতে উপদেষ্টাকে বিভিন্ন পরামর্শ দেওয়া হবে বলে জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী