ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
পুলিশে বড় রদবদল, বদলি-পদায়ন ৩১ ঊর্ধ্বতন কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশে ঊর্ধ্বতন ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব তৌছিফ আহমেদের সই করা পৃথক প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি) মোহাম্মদ এনামুল হককে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। একই ইউনিটের ডিআইজি পরিতোষ ঘোষকে এপিবিএনের (পার্বত্য জেলাসমূহ) কার্যালয়ের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকার হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান খানকে ঢাকার টিডিএসের কমান্ড্যান্ট (ডিআইজি) পদে বদলি করা হয়েছে। ঢাকার এসবির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনিছুর রহমানকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত ডিআইজি মো. গিয়াস উদ্দিন আহমদকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে সংযুক্ত করা হয়েছে।
এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি ও পদায়নের এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বদলি ও পদায়ন হওয়া ৩১ পুলিশ কর্মকর্তা হলেন:
১. ফাতিহা ইয়াসমিন, বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি), সিআইডি। বদলি/পদায়নকৃত কর্মস্থল : পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি), এপিবিএন।২. মোনালিসা বেগম, বিশেষ পুলিশ সুপার, সিআইডি। বদলি/পদায়নকৃত কর্মস্থল : পুলিশ সুপার পিটিসি, রংপুর।৩. মো. জাহিদুল ইসলাম, বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি), সিআইডি, ঢাকা। বদলি/পদায়নকৃত কর্মস্থল : কমান্ড্যান্ট (পুলিশ সুপার) (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহী।৪. মো. আবু হাসান, এআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি), পুলিশ অধিদপ্তর, ঢাকা। বদলি/পদায়নকৃত কর্মস্থল : পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) শিল্পাঞ্চল পুলিশ।৫. মুহাম্মদ রহমত উল্লাহ পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ (বর্তমানে উপপুলিশ কমিশনার, এসএমপি, সিলেট হিসেবে বদলির আদেশপ্রাপ্ত)। বদলি/পদায়নকৃত কর্মস্থল : উপপুলিশ কমিশনার, এসএমপি, সিলেট হিসেবে বদলির আদেশ বাতিলপূর্বক পুলিশ সুপার, পুলিশ টেলিকম, ঢাকা।৬. মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, পুলিশ সুপার, পুলিশ টেলিকম, ঢাকা। বদলি/পদায়নকৃত কর্মস্থল : পুলিশ সুপার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ৬ এপিবিএন, মহালছড়ি, খাগড়াছড়ি।৭. শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) পুলিশ অধিদপ্তর, ঢাকা। বদলি/পদায়নকৃত কর্মস্থল : অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) শিল্পাঞ্চল পুলিশ।৮. আমীনুল ইসলাম, বিশেষ পুলিশ সুপার, এসবি, ঢাকা। বদলি/পদায়নকৃত কর্মস্থল : পুলিশ সুপার পিএসটিএস, বেতবুনিয়া, রাঙামাটি।৯. আসমা আখতার, অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার), সিআইডি। বদলি/পদায়নকৃত কর্মস্থল : অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) পুলিশ অধিদপ্তর, ঢাকা।১০. মো. নাছির উদ্দিন যুবায়ের, পুলিশ সুপার, পুলিশ টেলিকম, রাজারবাগ, ঢাকা। বদলি/পদায়নকৃত কর্মস্থল : পুলিশ সুপার ট্যুরিস্ট পুলিশ।১১. শাহরিয়ার বিন সালেহ, পুলিশ সুপার, পুলিশ টেলিকম, রাজারবাগ, ঢাকা। বদলি/পদায়নকৃত কর্মস্থল : পুলিশ সুপার রেলওয়ে পুলিশ।১২. তোফায়েল আহম্মেদ, অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব), খুলনা রেঞ্জ, খুলনা। বদলি/পদায়নকৃত কর্মস্থল : অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব) বিএমপি, বরিশাল।১৩. মো. সাজ্জাদুর রহমান রাসেল, পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজির কার্যালয়, খুলনা। বদলি/পদায়নকৃত কর্মস্থল : উপপুলিশ কমিশনার বিএমপি, বরিশাল।১৪. মেরিনা আক্তার, উপপুলিশ কমিশনার, কেএমপি, খুলনা। বদলি/পদায়নকৃত কর্মস্থল : পুলিশ সুপার ট্যুরিস্ট পুলিশ।১৫. মোহাম্মদ মহিউল ইসলাম, উপপুলিশ কমিশনার, জিএমপি, গাজীপুর। বদলি/পদায়নকৃত কর্মস্থল : বিশেষ পুলিশ সুপার সিআইডি।১৬. মোহাম্মদ মহিউদ্দীন আহমেদ, উপপুলিশ কমিশনার, জিএমপি, গাজীপুর। বদলি/পদায়নকৃত কর্মস্থল : উপপুলিশ কমিশনার রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর।১৭. মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি ডিআইজি), এসএমপি, সিলেট। বদলি/পদায়নকৃত কর্মস্থল : অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি ডিআইজি), এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়ি।১৮. পরিতোষ ঘোষ, এনডিসি ডিআইজি, এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়ি। বদলি/পদায়নকৃত কর্মস্থল : এপিবিএন (পার্বত্য জেলাসমূহ) কার্যালয়।১৯. হাবিবুর রহমান খান, ডিআইজি, হাইওয়ে পুলিশ, ঢাকা। বদলি/পদায়নকৃত কর্মস্থল : কমান্ড্যান্ট (ডিআইজি) টিডিএস, ঢাকা।২০. মোহাম্মদ আনিছুর রহমান, অতিরিক্ত ডিআইজি, এসবি, ঢাকা। বদলি/পদায়নকৃত কর্মস্থল : অতিরিক্ত ডিআইজি রেঞ্জ ডিআইজির কার্যালয়, খুলনা।২১. মো. গিয়াস উদ্দিন আহমদ, অতিরিক্ত ডিআইজি, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা। বদলি/পদায়নকৃত কর্মস্থল : অতিরিক্ত ডিআইজি রেঞ্জ ডিআইজির কার্যালয়, রংপুরে সংযুক্ত।২২. মোহাম্মদ জসিম উদ্দিন, পুলিশ সুপার, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা হিসেবে যোগদানকৃত। বদলি/পদায়নকৃত কর্মস্থল : পুলিশ সুপার রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীতে সংযুক্ত।২৩. মো. বদরুদ্দোজা, উপপরিচালক (পুলিশ সুপার), র্যাব। বদলি/পদায়নকৃত কর্মস্থল : পুলিশ সুপার নেত্রকোনা।২৪. মো. তরিকুল ইসলাম, পুলিশ সুপার, নেত্রকোনা। বদলি/পদায়নকৃত কর্মস্থল : বিশেষ পুলিশ সুপার সিআইডি।২৫. মু. জালাল উদ্দিন ফাহিম, এআইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা। বদলি/পদায়নকৃত কর্মস্থল : পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া।২৬. শাহ মো. আব্দুর রউফ, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া। বদলি/পদায়নকৃত কর্মস্থল : বিশেষ পুলিশ সুপার এসবি।২৭. মীর মনির হোসেন, উপপরিচালক (পুলিশ সুপার), র্যাব। বদলি/পদায়নকৃত কর্মস্থল : পুলিশ সুপার রাজবাড়ী।২৮. মোহাম্মদ মনজুর মোরশেদ, পুলিশ সুপার, রাজবাড়ী। বদলি/পদায়নকৃত কর্মস্থল : পুলিশ সুপার হাইওয়ে পুলিশ।২৯. উজ্জ্বল কুমার রায়, পুলিশ সুপার, মেহেরপুর। বদলি/পদায়নকৃত কর্মস্থল : বিশেষ পুলিশ সুপার সিআইডি।৩০. আলী হায়দার চৌধুরী, এআইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা। বদলি/পদায়নকৃত কর্মস্থল : পুলিশ সুপার মেহেরপুর।৩১. মো. নূরুল আমীন হাওলাদার, পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) লিয়েন শেষে পুলিশ অধিদপ্তর, ঢাকায় রিপোর্টকৃত। বদলি/পদায়নকৃত কর্মস্থল : পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) পুলিশ স্টাফ কলেজ, ঢাকা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী