×

ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে যা বললেন হুমায়ুন কবির

২০২৬ সেপ্টেম্বর ২২ ২১:০৩:১৩

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে যা বললেন হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর নিয়ে সোমবার রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তাঁর প্রতিনিধি দলের সদস্যরা। স্থানীয় সময় রাত ৯টায় ম্যানহাটনের ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউ ইয়র্ক’ হোটেলের লবিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

চার দিনের সফরে ১০টির বেশি দ্বিপক্ষীয়, বহুপক্ষীয় ও সাধারণ সৌজন্য সাক্ষাৎ রয়েছে উল্লেখ করে এক সাংবাদিক জানতে চান, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাদা কোনো বৈঠকের সুযোগ বা ব্যবস্থা হয়েছে কি না।

জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘এটা বাইল্যাটারাল ভিজিট না, মাল্টিল্যাটারাল ভিজিট’। সো দ্য পারপাস অব ইট ইজ অ্যাড্রেসিং ইউএন জেনারেল অ্যাসেম্বলি। এবং বাইল্যাটারাল ভিজিটের যখন আমরা সুযোগ পাই অন্যভাবে। কথাবার্তার মাধ্যমে ইতোমধ্যে আপনারা জানেন ডনাল্ড ট্রাম্প চিঠি দিয়েছেন, প্রধানমন্ত্রীর কাছে উনি আগ্রহ প্রকাশ করছেন বৈঠকের। তবে সেটা বাইল্যাটারাল। বাট এই ভিজিটের পারপাস হচ্ছে ইউনাইটেড নেশনস। তো এখানে ইউএনের আওতার বাইরে অন্য কিছুর বাইল্যাটারাল আলাপ-আলোচনার তেমন অত সুযোগ থাকবে না।

যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে গত ৩১ আগস্ট চিঠি দেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ওই চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাৎ হবে বলেও প্রত্যাশা জানিয়েছিলেন তিনি।

সংবাদ সম্মেলনে দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আলোচনার বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, এখানে ডোমেস্টিক রাজনীতি নিয়ে তেমন আমরা আলাপ-আলোচনা করব না। এখানে মূল কাজ হবে দেশের ভাবমূর্তিকে তুলে ধরা, তারেক রহমানের নেতৃত্ব আগামী দিনে বাংলাদেশ কীভাবে, আই মিন আফটার দ্য ফলোয়িং ডেমোক্রেটিক ট্রানজিশন কী কী পলিসি নিয়ে এগোচ্ছে, কী ভিশন আগামী নতুন বাংলাদেশের জন্য তৈরি হচ্ছে এবং উনি এটাই মানে হি উইল শেয়ার উইথ দ্য ওয়ার্ল্ড কমিউনিটি হিয়ার।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন বলেন, অনেকেই জানতে চেয়েছে- এবার আমাদের বহরের সংখ্যাটা কেমন? প্রধানমন্ত্রী সনাতনী ধারাকে সম্পূর্ণ ভেঙে দিয়ে খুব সংক্ষিপ্ত সফরে ছোট একটি বহর নিয়ে এসেছেন আনুষ্ঠানিকভাবে। এখানে ৩৩ জন রয়েছেন। এর পাশাপাশি রয়েছেন। নিত্যপ্রয়োজনীয় বা অত্যাবশ্যকীয় মিডিয়া, সিকিউরিটি এবং পার্সোনাল কিছু স্টাফ। আমাদের এই স্বল্প যে বহর বা সফরসঙ্গীর আসার মূল উদ্দেশ্য হচ্ছে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক যেকোনো আলাপ-আলোচনায় যেন প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বার্থ এবং গণমানুষের অধিকার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে নিশ্চিত করতে পারেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ, জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত