ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
নতুন রেকর্ড গড়লেন সাকিব আল হাসান
ডুয়া ডেস্ক: ছয় মাস পর মাঠে ফেরার পরও ব্যাট হাতে ছন্দে ফিরতে পারছেন না সাকিব আল হাসান। গতকাল টানা তৃতীয় ম্যাচে শূন্য রানে ফিরেছেন তিনি। এর ফলে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ‘ডাক’ খাওয়ার অস্বস্তিকর রেকর্ড এখন তাঁর দখলে।
লাহোর কালান্দার্সের হয়ে সাকিব গতকাল ব্যাট করতে নেমেছিলেন আট নম্বরে। কিন্তু দুই বল খেলে কোনো রান না করেই ফিরে যান তিনি। আগের ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ না পেলেও তার আগেরটিতে পেশোয়ার জালমির বিপক্ষে প্রথম বলেই আউট হয়েছিলেন এই অলরাউন্ডার।
এই নিয়ে সাকিবের টি-টোয়েন্টি ক্যারিয়ারে মোট ‘ডাক’ হলো ৩২টি। এতদিন এই তালিকায় শীর্ষে ছিলেন সৌম্য সরকার যিনি ২৩২ ইনিংসে ৩১ বার শূন্য রানে আউট হয়েছেন। সাকিবের ইনিংস সংখ্যা ৪১০ কিন্তু 'ডাক' সংখ্যা এখন সবচেয়ে বেশি—৩২ বার।
তবে শুধুমাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনো সবচেয়ে বেশি ‘ডাক’ খাওয়া ব্যাটার সৌম্য সরকার—৮৬ ইনিংসে ১৩ বার শূন্য রানে ফিরেছেন। সাকিব সেখানে দ্বিতীয় স্থানে, ১২৭ ইনিংসে ৯ বার ‘ডাক’ নিয়েছেন। তৃতীয় অবস্থানে আছেন মুশফিকুর রহিম—৯৩ ইনিংসে ৮ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি।
বিশ্ব টি-টোয়েন্টি ক্রিকেটে অবশ্য এখনো শীর্ষে আছেন সুনীল নারাইন (৪৮ বার), রশিদ খান (৪৫ বার) এবং অ্যালেক্স হেলস (৪৪ বার)। তবে সাকিবের সাম্প্রতিক ব্যাটিং ফর্ম নিয়ে ক্রিকেট অঙ্গনে চলছে ব্যাপক সমালোচনা।
বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলায় অনিয়মিত থাকলেও ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত সময় পার করছেন সাকিব। তবে নিজের সেরা ফর্মে ফেরার আগেই এমন একটি বিব্রতকর রেকর্ডের অংশ হওয়া তাঁর মতো অভিজ্ঞ ক্রিকেটারের জন্য অবশ্যই অনাকাঙ্ক্ষিত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়