ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নিয়েছে সরকার
আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ৬ দফা দাবি সরকার মেনে নিয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে কলেজের ৫ নম্বর ভবনের সামনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে- নিহতদের নাম ও ঠিকানা প্রকাশ, আহতদের একটি নির্ভুল তালিকা প্রকাশ, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা, ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ প্লেন বাতিল, সামরিক প্রশিক্ষণ পদ্ধতিতে সংস্কার আনা।
তবে দাবিগুলো সরকার মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার পরেও উত্তেজনা থামেনি। শিক্ষার্থীরা "ভুয়া ভুয়া", "উই ওয়ান্ট জাস্টিস" এমন স্লোগানে পুলিশ ও কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। এ সময় পুলিশ সদস্যদের লক্ষ্য করে জুতা ও প্লাস্টিক বোতল ছোড়ার ঘটনাও ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজের ৫ নম্বর ভবনের সামনে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
এর আগে সকাল ১০টা থেকেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনের গোলচত্বরে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। তারা সোমবারের ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণহানি ও হতাহতের ঘটনায় ৬ দফা দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)