ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
বিমান বিধ্বস্ত ভবনের হেড পিয়নের চোখে বিভীষিকাময় দিনের বর্ণনা
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় সেই ভবনের হেড পিয়ন মোহাম্মদ নুরুন্নবি মনা জানালেন নিজের হৃদয়বিদারক অভিজ্ঞতার কথা।
গতকাল সোমবার (২১ জুলাই) প্রতিদিনের মতো দায়িত্ব পালন করছিলেন মনা। স্কুল ছুটির সময় শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে নিরাপদে পৌঁছে দেওয়া ছিল তার প্রধান কাজ। কিন্তু ওই দুর্ঘটনার কিছুক্ষণ আগেই তিনি ল্যাব ক্লাস শেষ হওয়ার পর ল্যাপটপ ও প্রজেক্টর গুছিয়ে রাখার জন্য কো-অর্ডিনেটর রুমে যান। ঠিক তখনই আলমারির চাবি ঢোকানোর মুহূর্তে হঠাৎই এক ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা ভবন।
সেই ভয়াবহ মুহূর্ত বর্ণনা করতে গিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলো মনার। তিনি বললেন, “সবার আগে আমার মরার কথা ছিল। আমি সাধারণত এখানে দুপুর ১টা ৩০ পর্যন্ত থাকি কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে।”
মনা আরও জানান, “আমি মেইন গেটের দায়িত্বে ছিলাম। ছুটির সময় হ্যান্ডমাইক নিয়ে বাইরে যেতাম। আমি সবসময় নিজ হাতে শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে তুলে দিতাম। আজ থেকে এখানে আছি কিন্তু কোনো খাওয়া-দাওয়ার ব্যবস্থা হয়নি।”
বিমান বিধ্বস্তের পরের পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, “বিস্ফোরণের পর চিৎকার শুরু হয়। আমরা দ্রুত রুম থেকে বের হয়ে দেখি আগুন লেগেছে আর ধোঁয়া উঠছে। দক্ষিণ পাশে কিছু শিক্ষার্থী ছিল, আমরা সেখানেই গিয়ে তাদের রক্ষা করি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি