ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
অবরুদ্ধ উপদেষ্টা আসিফ নজরুল ও শফিকুল আলম
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবরুদ্ধ হয়ে পড়েছেন প্রধান উপদেষ্টার আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল এবং প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে তারা কলেজের ৫ নম্বর ভবন থেকে বের হওয়ার চেষ্টা করলে উপস্থিত শিক্ষার্থীরা ঘিরে ধরেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শিক্ষকরা হস্তক্ষেপ করে তাদের আবার ভবনের ভেতরে নিয়ে যান।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাকবলিত হায়দার আলী ভবন পরিদর্শন শেষে বের হওয়ার সময় শিক্ষার্থীরা তাদের পথরোধ করে। পরবর্তীতে আইন উপদেষ্টা শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে কথা বলেন।
বিক্ষোভে অংশ নেওয়া একাদশ শ্রেণির শিক্ষার্থী তরিকুল ইসলাম অভিযোগ করে বলেন, "বিমান দুর্ঘটনায় অন্তত ৪০ জন প্রাণ হারিয়েছে অথচ সরকারিভাবে ২৭ জন মৃত্যুর কথা বলা হচ্ছে। এখনও অনেক শিক্ষার্থীর খোঁজ মেলেনি। এ ছাড়া এখনো পর্যন্ত ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিয়ে কোনো সুস্পষ্ট ঘোষণা আসেনি।"
প্রসঙ্গত, এর আগে শিক্ষার্থীরা ৬ দফা দাবি পেশ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়