ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ভারতে ১২১ বাংলাদেশি আটক
ডুয়া ডেস্ক: গত সাত দিনে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র ছাড়া ভারতে বসবাসকারী ১২১ জন বাংলাদেশিকে আটক করেছে বলে দাবি করেছে দিল্লি পুলিশ। শুক্রবার (২৩ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন এবং অন্তত তিন বছর ধরে বিভিন্ন স্থানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। তাদের সবাইকে আটক করে বন্দি শিবিরে পাঠানো হয়েছে এবং বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
ডিএসপি বালসান জানিয়েছেন, আটককৃতদের বেশিরভাগই রাজধানী দিল্লির বিভিন্ন বস্তিতে বসবাস করছিলেন। তাদের কেউ কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া তাদের প্রকৃত পরিচয় ও ঠিকানা যাচাই করতে পশ্চিমবঙ্গে একটি টিম পাঠানো হয়েছে।
ডিএসপির ভাষ্য, অবৈধভাবে ভারতে বসবাসরত বাংলাদেশিদের বিরুদ্ধে চলমান অভিযানে এ পর্যন্ত ৮৩১ জনকে সন্দেহভাজন হিসেবে তালিকাভুক্ত করা হয়। তাদের মধ্য থেকে গত এক সপ্তাহে ১২১ জনকে আটক করা হয়েছে। সবাইকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া অভিযানে সহযোগিতা করায় পাঁচ ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ— তারা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছেন এবং ভুয়া পরিচয়পত্র তৈরি করতে সহায়তা করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ