ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বন্ধু হারিয়ে বিশ্বমঞ্চে বিচ্ছিন্ন ই-স-রা-য়ে-ল
ডুয়া ডেস্ক: ইসরায়েল কূটনৈতিক ও রাজনৈতিকভাবে চরম বিপর্যয়ের মুখে পড়েছে—এমন স্বীকারোক্তি এসেছে প্রভাবশালী ইহুদিবাদী বিশ্লেষকদের লেখনীতে। ইরানের সরকারি বার্তা সংস্থা ‘ইরনা’ জানিয়েছে, ইসরায়েলি বিশ্লেষক ইয়োসি ফের্টার ইহুদি দৈনিক হারেতজ-এ এক নিবন্ধে উল্লেখ করেন, ইসরায়েল বর্তমানে কূটনৈতিকভাবে ভেঙে পড়ছে। এই পতনের পেছনে রয়েছে অভ্যন্তরীণ নীতি ব্যর্থতা, আন্তর্জাতিক অঙ্গনে একঘরে হয়ে পড়া এবং ঐতিহ্যবাহী মিত্রদের সমর্থন হারানো।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের পরিকল্পনার বিপক্ষে হামাসের কঠোর অবস্থানের প্রেক্ষিতে একসময় গাজায় মানবিক সহায়তা বন্ধ করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। কিন্তু এখন, দুর্ভিক্ষ রোধের অজুহাতে তিনি সে সহায়তা প্রবেশে সম্মত হয়েছেন—যা স্পষ্ট নীতিগত দ্বন্দ্বের প্রতিচ্ছবি।
ফের্টার আরও বলেন, ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা জে.ডি. ভ্যান্সের ইসরায়েল সফর বাতিল এবং যুদ্ধ চালিয়ে গেলে নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের সমর্থন প্রত্যাহারের হুমকি, আমেরিকান ডানপন্থীদের মধ্যেও নেতানিয়াহুর জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত দেয়।
ইসরায়েলের বিরুদ্ধে এখন পশ্চিমা বিশ্বের কঠোর অবস্থান স্পষ্ট হচ্ছে। ফ্রান্স, ব্রিটেন ও কানাডা যৌথ বিবৃতিতে তেল আবিব সরকারের নিন্দা জানিয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার হুমকিও দিয়েছে। এমনকি জার্মানি ও চেক প্রজাতন্ত্র—যারা বরাবরই ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র—তাদের পক্ষ থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
ফের্টার বিদ্রুপ করে লেখেন, যখন ইসরায়েল রাজনৈতিকভাবে ভেঙে পড়ছে, তখন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ আজারবাইজানে ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতায় ইসরায়েলের প্রতিনিধির অগ্রাধিকার পাওয়া বিষয়টিকে ‘জাতিগত বন্ধুত্বের নিদর্শন’ হিসেবে উল্লেখ করছেন।
এদিকে, ইসরায়েলি সাংবাদিক নাদাভ ইয়াল গাজা যুদ্ধকে রাজনৈতিক ব্যর্থতার প্রতিচ্ছবি হিসেবে আখ্যা দিয়ে বলেন, “ইসরায়েল বৈশ্বিক সমর্থন হারিয়েছে এবং নৈতিক বৈধতা হারিয়ে ফেলেছে। নেতানিয়াহুর মন্ত্রিসভার যুদ্ধ শেষের কোনো সুস্পষ্ট পরিকল্পনাও নেই।”
মা’আরিভ পত্রিকার বিশ্লেষক বেন ক্যাসপিট কড়া ভাষায় সমালোচনা করে বলেন, “নেতানিয়াহু একটি অসম্ভব বিজয়ের পেছনে ছুটছেন, যা সামরিক বা কূটনৈতিকভাবে সম্ভব নয়। তিনি জানেন, মিত্ররা সরে যাচ্ছে, বিশ্ব দরজা বন্ধ করছে—তবুও গুরুত্ব দিচ্ছেন না। বিশ্ব যখন ইসরায়েলকে বিচ্ছিন্ন করতে চায়, তখন তিনি কেবল গাজাবাসীকে নির্মূল করার চিন্তা করছেন।”
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এই কঠোর সমালোচনাগুলো সামনে এসেছে এমন সময়, যখন মঙ্গলবার ব্রিটিশ সরকার গাজায় ইসরায়েলি হামলা ও পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির প্রতিবাদে কিছু জায়োনিস্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং ইসরায়েলের সঙ্গে চলমান মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক