ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
বিপর্যয়ের মুখে স্পেনের কোটি কোটি মানুষ
ডুয়া ডেস্ক: সম্প্রতি বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের পর ফের মোবাইল নেটওয়ার্কে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে স্পেন। মঙ্গলবার (২০ মে) দেশজুড়ে মোভিস্টার, ওরেঞ্জ, ভোডাফোন, ডিজিমোবিল ও জিরো২সহ সব প্রধান মোবাইল অপারেটরের সেবায় বড় ধরনের বিঘ্ন ঘটে। এর ফলে কোটি কোটি মানুষ যোগাযোগ সমস্যায় পড়েন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেন্ডেন্ট ও ডেইলি মেইল জানিয়েছে, এই নেটওয়ার্ক বিভ্রাট ঘটেছে স্পেনে জাতীয় বিদ্যুৎ বিপর্যয়ের মাত্র চার সপ্তাহ পর।
সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন সমস্যা পর্যবেক্ষণকারী সংস্থা ডাউনডিটেক্টর জানিয়েছে, ‘ভোর ৫টার দিকে নেটওয়ার্ক সংযোগে সমস্যা শুরু হয়। জরুরি পদক্ষেপ হিসেবে ফ্রান্সের সীমান্তের কাছে আরাগনে জরুরি ফোন লাইন চালু করা হয়। তবে অন্যান্য স্থানে এখনও সমস্যা রয়েছে।’
দেশটির স্থানীয় গণমাধ্যম উল্লেখ করেছে, ‘স্পেনের বহুজাতিক টেলিকমিউনিকেশন কোম্পানি টেলিফোনিকার সাথে চুক্তিবদ্ধ মোবাইল নেটওয়ার্কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হচ্ছে।’
কোম্পানি সূত্রের বরাতে স্পেনের সংবাদমাধ্যম এল কোরিও জানিয়েছে, ‘নেটওয়ার্ক আপগ্রেডের কাজ’ করার ফলে সারাদেশে ‘নির্দিষ্ট কিছু পরিষেবা’ প্রভাবিত হয়।
মোবাইল নেটওয়ার্ক বিভ্রাটের কারণে ইন্টারনেট ও টেলিফোন সেবা—দুটিই ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। তবে স্পেনের বার্সেলোনা শহরের মোবাইল ব্যবহারকারীরা জানিয়েছেন, “তারা ভোডাফোন কোম্পানির পরিষেবাগুলো ব্যবহার করতে পারছেন। ভোডাফোন স্পেনের ১ কোটি ৩৫ লাখেরও বেশি মোবাইল গ্রাহককে পরিষেবা প্রদান করে।”
মাত্র কয়েক সপ্তাহ আগে স্পেন ও পর্তুগাল ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়ে, যেখানে লাখ লাখ মানুষ দীর্ঘ সময় অন্ধকারে ছিল।
প্রায় ২৩ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় বন্ধ হয়ে যায় ট্রাফিক সিগন্যাল, রাস্তার বাতি, আর্থিক লেনদেন এবং যোগাযোগ ব্যবস্থা। মেট্রো চলাচল থেকে শুরু করে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচলেও মারাত্মক বিঘ্ন ঘটে। সেই সংকট কাটিয়ে ওঠার কিছুদিনের মধ্যেই এবার নতুন করে বড় ধরনের মোবাইল নেটওয়ার্ক সমস্যায় পড়েছে স্পেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট